advertisement

Weight Loss: রোজ সকালে গুড়ের সঙ্গে এই উপকরণ খান, আপনার ওজন কমবেই

Last Updated:

এই দু’টি জিনিস সব হেঁসেলেই কমবেশি পাওয়া যায়৷ এই মিশ্রণ যেমন পুষ্টিকর, তেমন সুস্বাদু৷(Benefits of raisin and jaggery)

এই দু’টি জিনিস সব হেঁসেলেই কমবেশি পাওয়া যায়
এই দু’টি জিনিস সব হেঁসেলেই কমবেশি পাওয়া যায়
পুষ্টিকর খাওয়া দাওয়া করলে সুস্থ থাকা যায়-এ কথা বহু চর্চিত৷ বাড়তি ওজন কমিয়ে ফেলার ক্ষেত্রে একাধিক পুষ্টিকর খাবারের শরণাপন্ন হওয়া যায়৷ স্মুদি থেকে প্রোটিন পানীয়-অনেক উপায়ে, স্বাস্থ্যকর খাবারে নিয়ন্ত্রণে রাখা যায় ওজন৷ সেই তালিকায় যোগ করুন একটি নতুন ক্বাত্থ৷ মূল উপকরণ জল, গুড় ও কিশমিশ৷  এই মিশ্রণ যেমন পুষ্টিকর, তেমন সুস্বাদু৷(Benefits of raisin and jaggery)
ওজন না বাড়িয়ে মুখের স্বাদকোরকের খেয়াল রাখে কিশমিশ৷ ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন সমৃদ্ধ কিশমিশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷ দূর করে রক্তাল্পতার মতো সমস্যা৷ ফাইবারে ভরা এই শুকনো ফল নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য৷
আরও পড়ুন : সাবধানতা বজায় রেখে অন্তঃসত্ত্বারা কীভাবে দোলের উৎসবে অংশ নেবেন?
অন্যদিকে, ডায়েটে গুড় থাকলে মেটাবলিজম বৃদ্ধি পায়৷ তলপেটের মেদ দ্রুত দূর করতে সাহায্য করে৷ চিনির বিকল্প গুড় ক্যালরিতে কম, কিন্তু রোগ প্রতিরোধক হিসেবে শক্তিশালী৷ এই দুই উপকরণের মেলবন্ধনে ওজন হ্রাসের প্রক্রিয়া দ্রুত হয়৷ কিশমিশ ও গুড়ের যুগলবন্দি পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷ রেসপিরেটরি সিস্টেম পরিষ্কার রাখে৷
advertisement
advertisement
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় এই খাবারগুলি এড়িয়ে চলুন
৪-৫ টা কিশমিশ রাতভর ভিজিয়ে রাখুন ঈষদুষ্ণ জলে৷ সকালে এক গ্লাস জলে ৫ গ্রাম আখের গুড় ভেজান৷ জলে খুব ভাল করে গুড় মিশে যাওয়ার পর এটা পান করার যোগ্য৷ প্রথমে খালি পেটে ভেজানো কিশমিশ খান৷ তার পর পান করুন গুড়-জল৷ প্রতিদিন সকালে এই ঘরোয়া টোটকা মেনে চলুন৷ আপনার চেহারায় পরিবর্তন ধরা পড়তে বাধ্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss: রোজ সকালে গুড়ের সঙ্গে এই উপকরণ খান, আপনার ওজন কমবেই
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement