advertisement

Meat for weight loss: মাংস খেতে ভালবাসেন? দেখুন ওজন কমিয়ে রোগা হতে চাইলে কোন মাংস খাবেন, আর কোনটা খাবেন না

Last Updated:

Meat for weight loss: দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়

দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়
দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়
পর্যাপ্ত শারীরিক পরিশ্রম ও সঠিক ডায়েটে আমাদের ওজন নিয়ন্ত্রিত থাকে ৷ বিশেষজ্ঞরা ওজন কমিয়ে রোগা হওয়ার জন্য ওটস, ফলমূল, টকদইয়ের মতো খাবার ডায়েটে রাখার কথা বলেন ৷ তবে কিছু ধরনের মাংসও ওজন কমাতে কার্যকর ৷ চিকেন, পর্ক-এর মতো মাংসে হাই প্রোটিন কনটেন্টের জন্য ওজন নিয়ন্ত্রিত থাকে ৷ দেখে নেওয়া যাক, ডায়েটে কোন কোন ধরনের মাছ ও মাংস রাখা বাঞ্ছনীয়
স্যামন-
স্যামনের পুষ্টিমূল্য প্রচুর ৷ অন্য খাবারের তুলনায় এতে প্রোটিন কনটেন্টও বেশি ৷ মেটাবলিজমের হার বৃদ্ধি করে তলপেটের মেদ কমায় স্যামন মাছ ৷
advertisement
স্কিনলেস চিকেন
বাড়তি ওজন কমাতে স্কিনলেস চিকেনের ভূমিকা অনস্বীকার্য ৷ এ ছাড়া এতে থাকা প্রচুর ভিটামিন ও মিনারেল সার্বিকভাবে স্বাস্থ্য ভাল রাখে ৷ তবে খাওয়ার আগে মাংস ভাল করে পরিষ্কার করে নিতে হবে৷ যেমন মাংসে যেন চামড়ার অংশ কোনওভাবেই লেগে না থাকে৷ এ ছাড়া থাইয়ের অংশে ডার্ক মিট থাকলে তাও বাদ দিতে হবে৷
advertisement
প্রক্রিয়াজাত মাংস কিন্তু ওজন বাড়িয়ে তুলবে৷ তাই চিকেন নাগেটস, সসেজ, স্যালামি, বেকনের মতো প্রসেসড মিট একদমই রাখবেন না ডায়েটে৷ কারণ এতে ক্যালরির পরিমাণ প্রচুর৷ তাছাড়া রয়েছে অত্যধিক স্যাচিওরেটেড ফ্যাট৷ বিশেষজ্ঞদের মত, ডায়েটে প্রসেসড মাংস থাকলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়৷ কারণ এই মাংসে সোডিয়ামের মাত্রা অত্যন্ত বেশি৷
advertisement
আরও পড়ুন : গরমে যৌন উদ্দীপনাও তলানিতে? রোজ একবাটি দই খান
চিকেন বা অন্য মাংসে ব্রেডক্র্যাম্ব বা অন্য জিনিসের প্রলেপ বা কোটিং দিলে খাবারের স্বাদ বাড়ে নিঃসন্দেহে৷ কারণ এই প্রলেপের ফলে মাংসের ফ্যাট ও ক্যালরি বেড়ে যায়৷ তাই ওজন কমাতে চাইলে কখনওই এই ধরনের মাংস খাবেন না৷ পাশাপাশি, যে কোনও মাংসের চর্বিজাতীয় অংশ খেলে কিন্তু ওজন কোনও ভাবেই কমবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Meat for weight loss: মাংস খেতে ভালবাসেন? দেখুন ওজন কমিয়ে রোগা হতে চাইলে কোন মাংস খাবেন, আর কোনটা খাবেন না
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement