advertisement

Papaya Facial: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক

Last Updated:

এই ঘরোয়া উপাদান দিয়ে সহজে একটি  ফেসিয়াল করলে মুখে আলাদাই উজ্জ্বলতা এনে দেবে

হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো, এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো, এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
নানা গুণে পরিপূর্ণ পেঁপে। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বকের অনেক সমস্যা দূরে রাখে। ফ্রেকল, দাগ, বলিরেখা এবং নিস্তেজ ত্বকের সমস্যাও পেঁপে দিয়ে দূর করা যায়।
ত্বকের যত্নে  পেঁপের কোনও তুলনা হয় না। এই ঘরোয়া উপাদান দিয়ে সহজে একটি  ফেসিয়াল করলে মুখে আলাদাই উজ্জ্বলতা এনে দেবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজে এই ফেসিয়ালটি করবেন।
advertisement
পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে এক চামচ পেঁপের পেস্ট বা পাল্প নিতে হবে। এরপর এতে ২ চামচ কাঁচা দুধ দিয়ে ভাল করে পেস্ট করতে হবে।  এরপর এই পেস্ট হাতে নিয়ে মুখে ২ থেকে ৩ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ক্লিনজারটি মুখের ছিদ্র, হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস, ব্রণ এবং মুখের ময়লা দূর করতে কাজ করে।
advertisement
পেঁপে স্ক্রাব তৈরি করতে এক চামচ পেঁপের পাল্প নিয়ে  তাতে এক চামচ চালের আটা মেশাতে হবে। এই স্ক্রাবটি আপনার আঙ্গুলে নিয়ে হালকা হাতে মুখে ঘষে পরিষ্কার করে নিলে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ত্বকের মৃত কোষ দূর করার পাশাপাশি এই স্ক্রাব ত্বকের অতিরিক্ত তেলও দূর করে।
ফেসিয়ালের তৃতীয় ধাপে মুখে ম্যাসাজ করতে হয়। মুখে ম্যাসাজ করার জন্য পেঁপে থেকে ক্রিম তৈরি করে লাগাতে পারেন। এর জন্য আপনার দরকার হবে মাত্র ২টি উপাদান।  প্রথম উপাদান হল পেঁপে এবং দ্বিতীয় উপাদান হল অ্যালোভেরা জেল। ২টো জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে। এই ক্রিম হালকা হাতে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।
advertisement
ফেসিয়ালের শেষ ধাপে একটি ফেসপ্যাক মুখে লাগাতে হবে। পেঁপের ফেসপ্যাক তৈরি করতে ২ চা চামচ পেঁপের পেস্টে এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু মেশাতে হবে। সব জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট।  ফেসিয়াল করার পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই ঘরোয়া উপাদান নিয়মিত ব্যবহার করলেই নিমেষে পার্লারের মতো গ্লোয়িং স্কিন দেখা যাবে।.
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Papaya Facial: হোলির পরেই ত্বকে আনুন ম্যাজিকাল গ্লো! এই ঘরোয়া ফেসিয়ালই দেবে পার্লারের মতো ত্বক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement