advertisement

নবীন-প্রবীণের মিশেল, প্রার্থী মীনাক্ষী থেকে বিকাশরঞ্জন, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের!

Last Updated:

প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷

News18
News18
আইএসএফ-এর সঙ্গে জোটের জট না কাটলেও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট৷ বিমান বসু জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও প্রকাশিত হবে৷ প্রথম দফায় এ দিন বামেদের পক্ষ থেকে ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷
বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে৷
advertisement
বিমান বসু বলেন, ‘আজ শুধু বামফ্রন্ট এবং শরিক দলের তালিকা প্রকাশ করা হচ্ছে যে আসনগুলির নিষ্পত্তি হয়েছে। এবারের নির্বাচনে বামফ্রন্টের শরিক দলগুলির প্রার্থী যেমন থাকবে ঠিক তেমনই প্রার্থী থাকবে বামফ্রন্টের সহযোগী হিসেবে পরিচিত সিপিআইএমএল লিবারেশন এবং আগের বারের সহযোগী আইএসইএফ-এর  সব মিলিয়ে ২৯৪ আসনে বানফ্রন্ট ও তার সহযোগীরা মিলে লড়াইয়ে নামব।’
advertisement
advertisement
মেখলিগঞ্জ – কমল রায়
মাথাভাঙা –  খগেন বর্মন
কোচবিহার উত্তর – প্রণয় কাঞ্জি
দিনহাটা – বিকাশ মণ্ডল
মাদারিহাট – আরএসপি সুভাষ লোহার
ধূপগুড়ি – নিরঞ্জন রায়
জলপাইগুড়ি – দেবরাজ বর্মন
রাজগঞ্জ – হরেন্দ্রনাথ রায়
নাগরাকাটা – তিনকুমার ওরাঁও
শিলিগুড়ি – শরদিন্দু চক্রবর্তী
চাকুলিয়া – আমজাদ আলি
ইটাহার – সুদীপ্ত দাস
advertisement
কুশমুন্ডি – জ্যোতির্ময় রায়
গঙ্গারামপুর – বিপ্লব বর্মন
গাজোল -ক্ষীতিশ সরকার
মানিকচক – দেবজ্যোতি সিনহা
মুর্শিদাবাদ – আব্দুল মান্নান
বেলডাঙা – রাজেশ ঘোষ
কালীগঞ্জ – সাবিনা ইয়াসমিন
নোয়াপাড়া – গার্গী চট্টোপাধ্যায়
খড়দহ- দেবজ্যোতি দাস
বিজপুর – দেবাশিস রক্ষিত
দমদম উত্তর – দীপশিতা ধর
বরানগর – সায়নদ্বীপ মিত্র
দমদম – ময়ূখ বিশ্বাস
advertisement
রাজারহাট নিউটাউন – সপ্তর্ষি দেব
পানীহাটি – কলতান দাশগুপ্ত
কামারহাটি – মানস মুখোপাধ্যায়
কসবা – দিপু দাস
যাদবপুর- বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বেহালা পশ্চিম- নিহার ভক্ত
মহেশতলা- সায়ন ব্যানার্জি
সঞ্জয় বসু – চৌরঙ্গী
বেলেঘাটা- পারমিতা রায়
মানিকতলা – মৌসুমী ঘোষ
শ্যামপুর – অসিত বরণ সাউ
উদয়নারায়নপুর – ষষ্ঠী মাজি
উত্তর পাড়া – মীনাক্ষী মুখোপাধ্যায়
advertisement
শ্রীরামপুর – নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর – দেবাশীষ চট্টোপাধ্যায়
চন্দন নগর- মণীশ পান্ডা
পটাশপুর – সৈকত গিরি
খড়গপুর সদর – মধুসুধন রায়
নারায়ণগড় – তাপস সিনহা
কাশীপুর- সুলেখা বাউরি
ছাতনা – রাজীব কর
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
নবীন-প্রবীণের মিশেল, প্রার্থী মীনাক্ষী থেকে বিকাশরঞ্জন, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের!
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement