Swasthya Sathi Card For Technicians: 'কেউ বিভ্রান্ত হবেন না... !' সোমবার থেকে স্থগিত স্বাস্থ্য সাথীর আবেদন, লাইভে এসে টেকনিশিয়ানদের আশ্বস্ত করলেন দেব
- Reported by:Manash Basak
- Published by:Riya Das
Last Updated:
Swasthya Sathi Card For Technicians: রাজ্যে কোড অফ কন্ডাক্ট চালু হওয়ায় সোমবার থেকে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথীর আবেদন স্থগিত, লাইভে এসে জানালেন অভিনেতা দেব। সেই সঙ্গে জানান ৪ঠা মে -এর পর যখন নতুন করে তাদের সরকার গঠিত হবে তখন টেকনিশিয়ানরা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন।
কলকাতা: দেবের উদ্যোগে শনিবার থেকে টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল। সোমবারও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলার কথা ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু হয়েছে ।
সেই নিয়ম অনুযায়ী এই মুহূর্তে টেকনিশিয়ানদের জন্য এই প্রকল্পের রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না। সোমবার লাইভে এসে দেব এই কথা শেয়ার করে নেন। সেই সঙ্গে জানান ৪ঠা মে -এর পর যখন নতুন করে তাদের সরকার গঠিত হবে তখন টেকনিশিয়ানরা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন। কেউ যাতে বিভ্রান্ত না হয় সেই বার্তাই তিনি দেন।
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে…! দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখী সতর্কতা সঙ্গে শিলাবৃষ্টি! প্রবল ঝড়-জলে কাঁপবে কোন কোন জেলা, এল মেগা আপডেট
সেই সঙ্গে তিনি বলেন, তখন এই প্রকল্পকে আরও বড় ভাবে তুলে ধরবেন এবং সিনেমার ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত কর্মীদেরও এর আওতাভুক্ত করবেন। দেব আরও বলেন, ‘এই কাজ আমি কোনও ক্ষমতার জোরে করছি না। আমি দর্শকের, টেকনিশিয়ানদের ভালবাসার জোরে করছি। যে টেকনিশিয়ানরা গত ২০ বছর ধরে রোদ, জলে সব সময় আমার পাশে থেকেছেন তাঁদের জন্য এইটুকু করতে পারাটা সৌভাগ্যের।’
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা
উল্লেখ্য, টলিউডের কলাকুশলীদের পুরনো স্বাস্থ্যবীমা এক বছর হল বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্য সাথীর আবেদন জানিয়েছিলেন দেব। সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০০০ এরও বেশি টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী বীমার আওতায় আনছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 4:34 PM IST











