advertisement

ত্বকের সামান্য পরিবর্তনও ক্যান্সার হতে পারে! এই লক্ষণগুলি দেখলে আজ থেকেই সাবধান হন

Last Updated:

ক্যান্সার একটি মারাত্মক রোগ। সঠিক সময় রোগ নির্ণয় না করতে পারলে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে

ক্যান্সার একটি মারাত্মক রোগ। সঠিক সময় রোগ নির্ণয় না করতে পারলে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাই এর উপসর্গগুলির সঠিক সময় বুঝে নিতে হবে। ক্যান্সার ত্বকেও হতে পারে। ত্বকের ক্যান্সার সম্পর্কে মানুষের কাছে খুব একটা তথ্য থাকে না। তাই এর উপসর্গ দেখা গেলেও মানুষ না বুঝেই অবহেলা করে ফেলে। এবং এর উপসর্গগুলি সাধারণ সমস্যা হিসাবে বিবেচনা করা হয়।
অনেক ক্ষেত্রেই ক্যান্সার এত দেরিতে ধরা পড়ে যে চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে। তাই ত্বকের সামান্য পরিবর্তন দেখা গেলে তা অবহেলা করা একেবারেই উচিত নয়।
advertisement
ত্বকের ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ:
১) ত্বকের ক্যান্সার হলে হঠাৎ ত্বকে তিলের মতো কালো দাগ দেখা দিতে পারে।
advertisement
২) কোনও পুরানো আঁচিল বা ত্বকের ফুসকুড়ির আকারের দ্রুত পরিবর্তন দেখা দিতে পারে।
৩)ত্বকের কোনও অংশ লাল হয়ে গিয়ে খোসা উঠতেও পারে
৪) ত্বকে লাল  দাগ তৈরি হতে পারে
৫) ত্বকের কোনও অংশ সব সময় জ্বালা করতে পারে
৬) অথবা ত্বকের কোনও অংশে চুলকানি হতে পারে
ত্বকে অস্বাভাবিক ভাবে কোষের বিকাশ ঘটলে এই সমস্যা দেখা দেয়। ত্বকের এই সমস্যা কোনও একটি অংশে শুরু হলেও পরে এটি ক্রমশ ছড়িয়ে পড়তে পারে। তাই বহুদিন ধরে হয়ে থাকা কোনও সমস্যাকে কখনই অবহেলা করা চলবে না। ত্বকের যেকোনও সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বকের সামান্য পরিবর্তনও ক্যান্সার হতে পারে! এই লক্ষণগুলি দেখলে আজ থেকেই সাবধান হন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement