advertisement

অকালেই টাক পড়ে যাচ্ছে? চুলের যত্নে অবিশ্বাস্য কাজ করবে এই ৫ উপাদান

Last Updated:

ঘন, কালো ও লম্বা চুল পেতে কে না চায়?  কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না।

অকালেই টাক পড়ে যাচ্ছে?  চুলের যত্নে অবিশ্বাস্য কাজ করবে এই ৫ উপাদান
অকালেই টাক পড়ে যাচ্ছে? চুলের যত্নে অবিশ্বাস্য কাজ করবে এই ৫ উপাদান
ঘন, কালো ও লম্বা চুল পেতে কে না চায়?  কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। চুলের সঠিক যত্ন নিতে চুলে তেল দেওয়া অত্যন্ত প্রয়োজন।
শুষ্কতার সমস্যা দূর করতে সপ্তাহে ১ থেকে ২ দিন চুলের যত্ন নিতে হবে।  চুলের জন্য সঠিক তেল নির্বাচন করতে হবে।  ভুল তেল ব্যবহার করলে চুল মজবুত হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যেতে পারে।  এবং চুলের গোড়া দূর্বল হয়ে যেতে পারে।
advertisement
advertisement
লেবু তেল-  নারকেল তেলে পাতি লেবুর রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে খুশকি দূর হয়। এবং চুলের গোড়ায় হয়ে থাকা বিভিন্ন ইনফেকশন দূর হয়।
অ্যালোভেরা- নিজের পছন্দ মতো হেয়ার অয়েলের সঙ্গে অ্যালোভেরার জুস মিশিয়ে চুলে মাখতে পারেন এতে চুলের বিভিন্ন সমস্যা দূরহয়।
জবা বাতা- জবা চুলের জন্য অত্যন্ত উপকারী। চুলে স্বাস্থ্য ভাল রাখতে জবা পাতা ভাল করে নারকেল তেলে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করা যেতে পারে। এতে চুল ঘন কালো ও মজবুত হয়।
advertisement
মেথি- মেথি চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নারকেল তেল বা অলিভ অয়েলে মেথি মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেই তেল মাথায় মাখতে হবে। এতে চুল পড়ার সমস্যা দূর হতে পারে।
advertisement
আমলকী- আমলকী ভাল করে পেস্ট করে সেই পেস্ট তেলে মিশিয়ে স্নানের ১ ঘন্টা আগে মাখতে হবে । চুল পড়া রোধ করতে আমলকী মহাষৌধের মত কাজ করে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অকালেই টাক পড়ে যাচ্ছে? চুলের যত্নে অবিশ্বাস্য কাজ করবে এই ৫ উপাদান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement