Kali Puja: পটাশপুরে জোড়া কালী পুজো, ৩০০ বছর ধরে অটুট ঐতিহ্য
- Reported by:Madan Maity
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পালপাড়ায় জোড়া কালী পুজো। তিন শতাব্দী পরও এই পুজোর ঐতিহ্য অটুট
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পালপাড়ায় জোড়া কালী পুজো। তিন শতাব্দী পরও এই পুজোর ঐতিহ্য অটুট।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের পালপাড়া গ্রামটি সম্পূর্ণ কৃষিনির্ভর। স্থানীয়রা মূলত পান চাষের সঙ্গে যুক্ত। এলাকাবাসীদের মতে, প্রায় তিনশো বছর আগে এই গ্রামে পানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে শুরু হয়েছিল জোড়া কালী পুজো। স্থানীয়দের একাংশের বিশ্বাস, সেই সময় এলাকায় কলেরা রোগ ছড়িয়ে পড়েছিল। মহামারী থেকে গ্রামকে রক্ষা করতেই এই পুজোর সূচনা হয়। যদিও পুজোর সঠিক ইতিহাস আজও স্পষ্ট নয়, তবে দীর্ঘ তিন শতাব্দী ধরে অটুট রয়েছে এই ঐতিহ্য ও বিশ্বাসের পুজো।
advertisement
জোড়া কালী পুজোয় রয়েছে অনেক নিয়ম রীতি। এখানে কোনও পশুবলি দেওয়া হয় না। ভক্তরা তাঁদের মনস্কামনা পূরণ হলে ‘পাঠা ছাড়া’ দেন, অর্থাৎ জীবন্ত পাঠা মন্দিরে এনে মুক্ত করে দেন । পুজোর সমস্ত রীতিনীতি এখনও প্রাচীন পদ্ধতি মেনে হয়। গ্রামের পুরোহিত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো পরিচালনা করছেন।
advertisement
কালীপুজোর আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি। মন্দির চত্বর আলোয় ঝলমল করে ওঠে। গ্রামের মহিলারা একত্রে বসে প্রসাদের নাড়ু, চিঁড়ে,মুড়ি প্রস্তুত করেন। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। ভক্তদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় কয়েকশো পুলিশকর্মী। ভক্তদের গান, ঢাকের আওয়াজ, ধূপ-ধুনোর গন্ধে মন্দির চত্বর মাতোয়ারা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
Oct 08, 2025 2:30 PM IST







