West Bengal DA Case Updates: ডেডলাইন ৫ মার্চ, ২৫% ডিএ দিতে রাজ্যের খরচ ১০,৪৬৮ কোটি টাকা! কত সরকারি কর্মী কত করে টাকা পাবে জানেন!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Bengal DA Case Updates: বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে।
কলকাতা: পুরনো রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। তবে কবের মধ্যে তা দিতে হবে, সেই তারিখ স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি মিললে তবেই তা জানা যাবে।
প্রায় ১০ লক্ষেরও বেশি কর্মচারী এই ডিএ পেতে চলেছেন। যার মধ্যে অবসরপ্রাপ্ত রয়েছেন প্রায় দেড় লক্ষ। বাকি রয়েছেন সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা। চার লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন, প্রায় পাঁচ লক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন।
আরও পড়ুন: মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে, অবসরপ্রাপ্তরাও কি এই সুবিধে পাবেন? বড় রায় আদালতের
নির্দিষ্ট করে বলতে গেলে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মোট অঙ্ক ৪১,৮৭১ কোটি। সেই ক্ষেত্রে ৫ মার্চের মধ্যে ২৫ শতাংশ মেটাতে প্রয়োজন ১০,৪৬৮ কোটি। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার।
advertisement
advertisement
রাজ্যের দেওয়া সুপ্রিম কোর্টে হিসেব অনুযায়ী বকেয়া ৪১৭০০ প্রায়। ২৫% টাকা হলে তা দাঁড়ায় ১০৪২৫ কোটি। যা মার্চ মাসের মধ্যে দিতে হবে। বাকি ৭৫% প্রদানের কার্যপদ্ধতি ঠিক করবে কমিটি।
আরও পড়ুন: ৫ সেকেন্ডের পরীক্ষা, আপনার পা-ই বলে দেবে হার্ট ফেলিওরের চান্স কতটা! এখনই করুন
২৫ শতাংশ দেওয়ার পরেও বকেয়া ডিএ-র আরও ৭৫ শতাংশ বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 12:42 PM IST











