advertisement

Indian Railways: ১২৫ বছর আগের রেলস্মৃতি: খড়্গপুর থেকে জলেশ্বর, ব্রিটিশ আমলের সেই প্রথম যাত্রী ট্রেন

Last Updated:

Indian Railways: ব্রিটিশদের তৈরি স্টেশন আজ ভেঙে পরিবর্তিত হয়েছে নতুন স্টেশনে। অমৃত ভারত প্রকল্পের আওতায় সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন স্টেশন।

+
স্টেশনে

স্টেশনে দাঁড়িয়ে ট্রেন

খড়গপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষকে শাসন ও শোষণ করেছে ইংরেজরা। তবে তাদের নেতিবাচক দিক বেশি থাকলেও সমাজকল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ব্রিটিশরা। তারা তৈরি করেছে সুদীর্ঘ রেলপথ। আজ থেকে প্রায় ১২৫ বছর আগে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলা শুরু হয় দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। ব্রিটিশরা মনে করেছিল প্রাথমিকভাবে ওড়িশার পুরী পর্যন্ত রেলপথ বিছানো। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে গিয়েছে রেল যোগাযোগ।
একদিকে যেমন খুব সহজে সাধারণ মানুষ পৌঁছে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে, তেমনই লাভ হচ্ছে সরকারের। তবে এই রেলপথের নেপথ্যে রয়েছে অগাধ কাহিনী। একই সরলরেখায় একাধিক স্টেশনে প্রথম থেমেছিল প্যাসেঞ্জার ট্রেন, তাও ১২৫ বছর আগে। ব্রিটিশরা প্রথম বেঙ্গল থেকে নাগপুর পর্যন্ত রেললাইন বিছানোর কাজ শুরু করে। নাম দেওয়া হয় বিএনআর বা বেঙ্গল নাগপুর রেলওয়ে। সেক্ষেত্রে খড়্গপুরের পর নারায়ণগড়, বেলদা অধুনা কন্টাই রোড, দাঁতন ও জলেশ্বর স্টেশনে প্রথম যাত্রীবাহী ট্রেন থামে।
advertisement
আরও পড়ুনঃ অজান্তেই শরীর কুরে কুরে খাচ্ছে মারণ ক্যানসার! ‘এই’ ৪ জিনিস জীবন থেকে বাদ দিন আজই, রোগের ঝুঁকি কমবে নিশ্চিত
প্রসঙ্গত, ব্রিটিশ শাসনকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল নারায়ণগড়। শুধু তাই নয় বর্তমানে বেলদা তৎকালীন কন্টাই রোড স্টেশন ছিল কাঁথি কিংবা দিঘা এলাকার প্রবেশ পথ। স্বাভাবিকভাবে বর্তমানে পূর্ব মেদিনীপুর ও তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের সৈকত শহরের দিকে তাকিয়ে বেলদাতেই গড়ে তোলা হয় কন্টাই রোড স্টেশন। একইভাবে দাঁতন ছিল বৃটিশদের মূল ঘাঁটি। পরবর্তীতে ওড়িশা এবং দিকে দিকে অগ্রসর হয়েছে তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফেব্রুয়ারি শেষের আগেই বাগানে ৮ সবজির বীজ ছড়ান, সারা গরম তাজা সবজিতে ভরবে বাগান, বাজারে যেতে হবে না
রেলপথ বিছানোর পর, ১৮৯৯ সালে মালগাড়ি চলাচল করলেও প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয় ১৯০১ সালে। যা আজ থেকে প্রায় ১২৫ বছর আগের স্মৃতি। হাওড়া থেকে ছেড়ে আসা এই ট্রেন খড়্গপুরের পর থেমেছিল একই সরলরেখায় নারায়ণগড়, কন্টাই রোড বা বেলদা, দাঁতন, জলেশ্বর স্টেশনে। সেই সময়ের ব্রিটিশদের তৈরি স্টেশন আজ ভেঙে পরিবর্তিত হয়েছে নতুন স্টেশনে। অমৃত ভারত প্রকল্পের আওতায় সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন স্টেশন। চলছে কারুকার্য। তবে এখনও সেই ইতিহাস ও ঐতিহ্যকে বহন করে চলেছে এই সমস্ত স্টেশনগুলি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ১২৫ বছর আগের রেলস্মৃতি: খড়্গপুর থেকে জলেশ্বর, ব্রিটিশ আমলের সেই প্রথম যাত্রী ট্রেন
Next Article
advertisement
Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
  • ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে.

  • আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর ও এসএসসি’র সমন্বয়হীনতায় শেষ ধাপের কাউন্সেলিং আটকে আছে.

  • ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির শুনানির আগে সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement