advertisement

Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই

Last Updated:

রাহুলও ছিলেন তাঁর বন্ধু এবং ভাইয়ের মতো৷ নীলাঞ্জনার বাড়ির কোনও অনুষ্ঠানে রাহুল উপস্থিতি নজরে আসত৷ তা সে সরস্বতী পুজো হোক বা হোলি, নীলাঞ্জনা ও তাঁর মেয়েদের পাশে ছিলেন রাহুল৷ রাহুলের অকাল মৃত্যুতে খুব ভেঙে পড়েছেন সারা সেনগুপ্ত৷ এমন একটি পোস্ট তিনি লিখেছেন যা অনেক গোপন কথা তুলে ধরেছে৷ এবং এটা বোঝা গিয়েছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁদের কতটা কাছের মানুষ ছিলেন৷

Rapid Read
সারার মা নীলাঞ্জনাও একটি বড় শোকবার্তা লিখেছেন৷
সারার মা নীলাঞ্জনাও একটি বড় শোকবার্তা লিখেছেন৷
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷ সিনেমা-সিরিয়ালের শিল্পীরা গভীরভাবে শোকাহত৷ একদিকে যেমন রাহুলের মৃত্যুর কারণ জানতে মরিয়া শিল্পীমহল, তেমনই একের পর এক কাছে মানুষরা তাঁকে নিয়ে স্মৃতিচারণায় ব্যস্ত৷ শ্রীজাত তাঁকে নিয়ে লিখছেন কবিতা৷ অপর্ণা সেন বলছেন যে তাঁর সঙ্গে রাহুলের শেষ দেখা হল না, তিনি কখনওই আর ডাক পেলেন না রাহুলের সহজকথা পডকাস্টে৷
রাহুলের খুব কাছের মানুষের মধ্যে ছিলেন নীলাঞ্জনা শর্মা, অর্থাৎ যীশু সেনগুপ্তের স্ত্রী৷ যীশু-নীলাঞ্জনার সম্পর্ক সম্ভবত আর নেই৷ টলিউডে নিজের পরিচয় নিজেই বানিয়েছেন নীলাঞ্জনা এবং বহু টলি তারকার বন্ধু তিনি৷ রাহুলও ছিলেন তাঁর বন্ধু এবং ভাইয়ের মতো৷ নীলাঞ্জনার বাড়ির কোনও অনুষ্ঠানে রাহুল উপস্থিতি নজরে আসত৷ তা সে সরস্বতী পুজো হোক বা হোলি, নীলাঞ্জনা ও তাঁর মেয়েদের পাশে ছিলেন রাহুল৷ রাহুলের অকাল মৃত্যুতে খুব ভেঙে পড়েছেন সারা সেনগুপ্ত৷ এমন একটি পোস্ট তিনি লিখেছেন যা অনেক গোপন কথা তুলে ধরেছে৷ এবং এটা বোঝা গিয়েছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁদের কতটা কাছের মানুষ ছিলেন৷
advertisement
advertisement
advertisement
সারা লিখেছেন যে সব এত তাড়াতাড়ি এবং হঠাৎ ঘটে গেল যে কিছু লিখে ওঠার সময়টাও যেন তিনি পেলেন না৷ কিছুদিন আগেই তাঁর মায়ের জন্মদিনে তাঁরা একসঙ্গে অনেক আনন্দ করেছেন৷ অনেক ভাল সময় একসঙ্গে কাটিয়েছেন যা কয়েকটি শব্দে বুঝিয়ে ওঠা সম্ভব নয়৷ এবং এরপরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি জানালেন তাঁর শোকবার্তায়৷ সারার কথায়, কয়েক বছর আগের কথা হবে, ঘরোয়া আলোচনায় তুমি বুঝিয়েছিলে যে মেনটাল হেল্থ বা মনের খেয়াল রাখা জরুরি৷ যদিও অনেকে বাঁকা চোখে দেখে এই বিষয়কে, তবে তুমি বলেছিলে, সব বয়সের লোকজন যেতে পারে থেরাপিতে ৷ সেটা কিছু বাজে কথা নয়৷ ভাল থাকিস৷ অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাহুলের উপর কতটা ভরসা করতেন সারা এবং তাঁর কথায় কতটা গুরুত্ব ছিলেন তাঁদের জন্য৷
advertisement
এরই সঙ্গে রাহুলের গভীর জ্ঞানের কথাও উল্লেখ করেছেন সারা৷ তাঁর কাজ, তাঁর অভিনয়, পডকাস্ট সব কিছুই ছিলে বিশেষ৷ রাহুলকে শেষ বিদায় জানিয়ে সারা লেখেন, ভাল থেকো রাহুল, আশা করি যেখানেই আছো শান্তিতে আছো এবং পডকাস্টে তোমার অতিথি হয়ে আসছে পরীরা!
advertisement
advertisement
সারার মা নীলাঞ্জনাও একটি বড় শোকবার্তা লিখেছেন৷ এবং তাঁর তাঁদের পরিবারে সঙ্গে রাহুলের ছবি পোস্ট করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement