advertisement

Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর যথাযথ কারণ কী? আর্টিস্ট ফোরামের তরফ থেকে চিঠি প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'কে

Last Updated:

রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত প্রমুখেরা। টলিউডের জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।

আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'কে
আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'কে
কলকাতা: আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে রাহুলের মৃত্যুর যথাযথ কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হল। যদি প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও সদর্থক উত্তর না পাওয়া যায় তাহলে আর্টিস্ট ফোরাম ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে বুধবার অবশেষে বিবৃতি প্রকাশ করা হল যোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে। সেই চিঠিতে বলা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক লীনা গঙ্গোপাধ্যায়। বিবৃতি আরও লেখা আছে, ‘আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সাম্প্রতিক দিনগুলিতে, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে প্রায়শই মিডিয়া এবং জনসাধারণের আলোচনায় শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা হিসাবে উল্লেখ করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই যে লীনা 2010 সাল থেকে একজন লেখক এবং সৃজনশীল প্রধান হিসাবে কোম্পানির সাথে যুক্ত। তিনি 2011 সালে বোর্ডে যোগ দেন। তবে, তিনি কোনও প্রমোটর বা অপারেশনাল এক্সিকিউটিভ নন। তাঁর ভূমিকা সর্বদা সৃজনশীল দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা শিল্পে সুপরিচিত।’
advertisement
advertisement
অন্যদিকে, স্থানীয় সূত্রে এও শোনা যাচ্ছে, রাহুল যখন সমুদ্রে নেমেছিলেন, তখন শান্তই ছিল সমুদ্র। তবে ৪টে নাগাদ আচমকাই জল বেড়ে যায়। অনুমান হয়ত জোয়ারের প্রভাবে এমন ঘটনা ঘটেছিল। এমনিতেও তালসারির সমুদ্র সম্পর্কে এ কথা প্রচলিত যে আচমকা সেখানে জল বেড়ে যায়। শোনা গিয়েছে, এদিন বড় ঢেউয়ের কবলে পড়েছিলেন অভিনেতা। ঢেউয়ের ধাক্কা সামাল দিতে পারেননি রাহুল এবং শ্বেতা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর যথাযথ কারণ কী? আর্টিস্ট ফোরামের তরফ থেকে চিঠি প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'কে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement