advertisement

KKR vs SRH: হায়দরাবাদ ম্যাচের আগে কেকেআর শিবিরে খুশির খবর! অনুশীলনের পর আশার আলো দেখছে দল

Last Updated:

Kolkata Knight Riders: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে কেকেআর। ঘরের মাঠে মেগা ম্যাচের আগে অনুশীলনে বল করতে দেখা গিল অজি তারকা অলরাউন্ডারকে।

কেকেআর
কেকেআর
কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে আইপিএলের শুরুতেই তৈরি হয়েছিল বিতর্ক। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি বল করেননি, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে কেকেআর। ঘরের মাঠে মেগা ম্যাচের আগে অনুশীলনে বল করতে দেখা গিল অজি তারকা অলরাউন্ডারকে।
প্রথম ম্যাচে বল না করানোর কারণ হিসেবে অধিনায়ক অজিঙ্ক রাহানে জানান, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, গ্রিনকে কিছুদিন বল না করতে বলা হয়েছে। এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়ে। বিতর্কও কম হয়নি। চোট থাকা সত্ত্বেও কেন গ্রিনের জন্য এত টাকা কেকেআর খরচ করল, সেই প্রশ্নও উঠেছিল।
advertisement
তবে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে দলের অনুশীলনে গ্রিনকে বল করতে দেখা যায়। এতে অনেকেই মনে করছেন, তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন। দলের জন্য তাঁর বোলিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেকেআরের পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তবে সানরাইজার্স ম্যাচেই তাকে বল হাতে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও কোনোও নিশ্চয়তা মেলেনি।
advertisement
advertisement
ক্যামেরন গ্রিন এর আগে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএলেও নিয়মিত বল করেছেন। আইপিএলে তিনি প্রায় সব ম্যাচেই বল করেছেন এবং বেশ কয়েকটি উইকেটও নিয়েছেন। আইপিএলে গ্রিনের মোট ১৬টি উইকেট রয়েছে এবং তাঁর মিডিয়াম পেস বোলিং এই মরশুমে কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই তাঁর বোলিং দলে ভারসাম্য আনে এবং অধিনায়কের জন্য বাড়তি বিকল্প তৈরি করে। এবার ম্যাচে কবে বল করতে দেখা যায় গ্রিনকে সেই অপেক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH: হায়দরাবাদ ম্যাচের আগে কেকেআর শিবিরে খুশির খবর! অনুশীলনের পর আশার আলো দেখছে দল
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement