advertisement

Delhi High Court: কলকাতায় CBI এবং ED অফিস সুরক্ষিত নয় তদন্তের জন‍্য! দিল্লি হাইকোর্টে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যা জানাল আদালত

Last Updated:

কয়লা কেলেঙ্কারি মামলায় আইপ‍্যাকের দুই অধিকর্তা প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংকে ইডির তরফে দিল্লিতে হাজির হওয়ার যে সমন জারি করা হয়েছিল, সেই সমন খারিজের আবেদনের শুনানি ছিল এদিন দিল্লি হাইকোর্টে৷ সেখানেই কলকাতায় CBI এবং ED অফিস সুরক্ষিত নয় তদন্তের জন‍্য, অভিযোগ আনে ইডি৷

কলকাতায় CBI এবং ED অফিস সুরক্ষিত নয় তদন্তের জন‍্য! দিল্লি হাইকোর্টে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যা জানাল আদালত
কলকাতায় CBI এবং ED অফিস সুরক্ষিত নয় তদন্তের জন‍্য! দিল্লি হাইকোর্টে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যা জানাল আদালত
নয়াদিল্লি: কয়লা কেলেঙ্কারি মামলায় আইপ‍্যাকের দুই অধিকর্তা প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংকে ইডির তরফে দিল্লিতে হাজির হওয়ার যে সমন জারি করা হয়েছিল, সেই সমন খারিজের আবেদনের শুনানি ছিল এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভামবানির বেঞ্চে সেখানেই ইডির অভিযোগ, কলকাতায় সিবিআই এবং ইডির অফিস তদন্তের জন‍্য সুরক্ষিত নয়৷
দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে অ‍্যাডিশমাল সলিসিটর জেনারেল এসভি রাজু অভিযোগ করেন সিবিআই আধিকারিকদের এসে মন্ত্রীরা হুমকি দিয়ে যান এমনকি ইডি দফতরও সুরক্ষিত নয় কলকাতায়। মুখ‍্যমন্ত্রী নিজে এসে নথি ছিনিয়ে নিয়ে চলে যান ডিজি এবং সিপিকে সঙ্গে নিয়ে এসে।
advertisement
advertisement
প্রতীক জৈন এবং ঋষি রাজ সিংয়ের তরফে আবেদন করা হয়েছিল দু’জনে এখন যথাক্রমে বাংলা এবং তামিলনাডুর নির্বাচন নিয়ে ব্যস্ত। প্রতীক জৈনের আবেদন ছিল, তিনি তদন্তে সহযোগিতা করতে চান, কিন্তু তাঁকে হয় ভিসির মাধ্যমে অথবা কলকাতা অফিসে ডাকা হোক।
যদিও ইডির তরফে সেই আবেদনের তীব্র বিরোধিতা করে জানানো হয়, ভিসির মাধ‍্যমে কোনও নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেই নথির গোপনীয়তা ভঙ্গ হতে পারে।
advertisement
যদিও শেষ পর্যন্ত আদালত বলে, আপনাদের পাঁচ বছর ধরে চলা তদন্তে কেন এখনই জিজ্ঞাসাবাদ করতে হবে, সেটা জানাতে। এবং ইডিকে নোটিস জারি করেছে দিল্লি হাইকোর্ট। কেন কলকাতাতে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় তা নিয়েও বক্তব্য জানাতে বলেছে। একই সঙ্গে আদালতের পরামর্শে প্রতীক জৈনকে ২ এপ্রিলের পর কোনও এক দিনে ডাকার বিষয়ে রাজি হয়েছে ইডি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi High Court: কলকাতায় CBI এবং ED অফিস সুরক্ষিত নয় তদন্তের জন‍্য! দিল্লি হাইকোর্টে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যা জানাল আদালত
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement