advertisement

'পশ্চিমবঙ্গে কালচারাল ফ্যাসিজম চলছে...' রাহুলের মৃত্যুর পর শিল্পীদের জীবনের নিরাপত্তার অভাব নিয়ে স্পিকারকে চিঠি দিলেন হেমা মালিনী

Last Updated:

তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য, বয়ানে অসামঞ্জস্যে প্রশ্নের মুখে প্রযোজনা সংস্থা। এবার এ নিয়ে চিঠি দিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।

এ নিয়ে চিঠি দিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।
এ নিয়ে চিঠি দিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।
কলকাতা: তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এইমুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন? শ্যুটিং স্পটেই বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? ইতিমধ্যেই রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন টলিপাড়ার একাংশ। এবার রাহুলের মৃত্যুর পর পশ্চিমবঙ্গে শিল্পীদের জীবনের নিরাপত্তার অভাব নিয়ে পার্লামেন্টের স্পিকারকে চিঠি দিলেন হেমা মালিনী। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে কালচারাল ফ্যাসিজম চলছে।
এদিকে বুধবার অবশেষে বিবৃতি প্রকাশ করা হল যোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে। সেই চিঠিতে বলা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক লীনা গঙ্গোপাধ্যায়। বিবৃতি আরও লেখা আছে, ‘আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সাম্প্রতিক দিনগুলিতে, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে প্রায়শই মিডিয়া এবং জনসাধারণের আলোচনায় শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা হিসাবে উল্লেখ করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই যে লীনা 2010 সাল থেকে একজন লেখক এবং সৃজনশীল প্রধান হিসাবে কোম্পানির সাথে যুক্ত। তিনি 2011 সালে বোর্ডে যোগ দেন। তবে, তিনি কোনও প্রমোটর বা অপারেশনাল এক্সিকিউটিভ নন। তাঁর ভূমিকা সর্বদা সৃজনশীল দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা শিল্পে সুপরিচিত।’
advertisement
advertisement
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ‘আইসিইউ’ ৷ যার ডাবিংয়ের কাজটাও সবে শেষ হয়েছিল ৷ এই ছবির মাধ্যমেই শেষবারের মতো দর্শকরা বড় পর্দায় দেখতে পাবেন তাঁর অভিনয়। ‘আইসিইউ’ একটি সময়োপযোগী গল্পভিত্তিক ছবি, যেখানে তিন যুবক তাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে একটি প্র্যাঙ্ক করে। ওই তিনজন ছেলে তাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে একটি প্র্যাঙ্ক করে এবং সেই ঘটনাটি ভাইরাল খ্যাতিতে রূপ নেয়। তারা নিজেদের অতিপ্রাকৃত বিষয়ক ইনফ্লুয়েন্সার হিসেবে নতুনভাবে গড়ে তোলে ৷ কিন্তু সেই মিথ্যা শেষ পর্যন্ত তাদের জীবন, কেরিয়ার এবং বিবেককে গ্রাস করার হুমকি দেয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'পশ্চিমবঙ্গে কালচারাল ফ্যাসিজম চলছে...' রাহুলের মৃত্যুর পর শিল্পীদের জীবনের নিরাপত্তার অভাব নিয়ে স্পিকারকে চিঠি দিলেন হেমা মালিনী
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement