advertisement

'গোটাটাই অমিত শাহ করিয়েছেন...', মালদহের ঘটনায় ক্ষোভ, অনুতাপ মমতার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি!

Last Updated:

Mamata Banerjee On Amit Shah: 'শুধু বিজেপি করতে গিয়ে দেশের সর্বনাশ করেছে', অমিত শাহকে বেনজির আক্রমণ মমতার! মালদহের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ তৃণমূলনেত্রীর। তুললেন পদত্যাগের দাবি!

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: মালদহের ঘটনা নিয়ে মর্মাহত মমতা। আজ, বৃহস্পতিবার এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী। সাগরদিঘির সভায় তিনি বলেন, “কালকের একটি ঘটনা সব নষ্ট করে দিয়েছে। পরিকল্পনা করে নষ্ট করে দিয়েছে। মানুষ ছাড়া আমার কাছে কেউ নেই। গোটাটাই অমিত শাহ করিয়েছেন।” এরপরেই অমিত শাহের পদত্যাগের দাবি করেন মমতা।
তৃণমূল নেত্রী বলেন, “অমিত শাহকে পদত্যাগ করতে হবে। অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত আটকাতে পারে না, দেশকে আটকাতে পারে না, বিজেপি বিজেপি করতে গিয়ে দেশটা শেষ করেছে।” সভা শেষে বাংলা বাঁচানোর দাবিতে জনগণকে সতর্ক থাকার বার্তা দেন মমতা।
advertisement
advertisement
একইসঙ্গে তাঁর গলায় শোনা যায় অক্ষেপ, “সিএস ডিজি কেউ আমায় কন্টাক্ট করে না। আমার হাত থেকে যখন সব কেড়ে নিয়েছেন। তাহলে এখন আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আপনাদের। কই আমার সময় তো আমি করতে দিই না।”
advertisement
মমতার তীব্র কটাক্ষ, “কংগ্রেসের লোকও আছে এর মধ্যে। SIR নিয়ে যখন আন্দোলন হয়েছে, কোথায় ছিলেন? মাথায় পাগড়ি বাঁধলেই হবে।” একইসঙ্গে মালদহের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যসচিব আমায় জানান না। সাংবাদিকদের থেকে ঘটনা জেনেছি। রাজ্যের অপমান করতে চেয়েছে। আর কত অপমানিত হব? আপনারা সেই সুযোগ করে দিচ্ছেন। জানি না কারা এটা করেছে। আপনারা একটা কাজ করবেন, তার জন্য সারা বাংলার বদনাম হবে। কেন? আপনাদের প্রশ্ন করলাম।”
advertisement
একইসঙ্গে সরকারি আধিকারিকদের বদলি প্রসঙ্গ তুলে মমতা বলেন, “আমি আইপিএস আইএএসদের ভাগাভাগি চাই না। সবাইকে নতুন দায়িত্ব আপনারা দিয়েছেন। তারা নতুন এসে কীভাবে জানবে। সব কিছু অমিত শাহ করেছে। শুধু বিজেপি করতে গিয়ে দেশের সর্বনাশ করেছে। আমি তার পদত্যাগ দাবি করছি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'গোটাটাই অমিত শাহ করিয়েছেন...', মালদহের ঘটনায় ক্ষোভ, অনুতাপ মমতার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement