Ind vs Pak Match Situation: লজ্জার কালো দাগ নয়, পাকিস্তানকে ‘মুখরক্ষা’- করার জন্য বিশেষ প্রস্তাব আইসিসি-র, নকভি কি ভাঙবেন নিজের গুমর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak Match Situation: ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান খেলাটি নির্ধারিত সময়সূচী অনুসারেই অনুষ্ঠিত হবে বলে এখনও আশা রয়েছে কিন্তু সতর্ক রয়েছে আইসিসি
কলকাতা: ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের বিষয়টি নিয়ে চলমান অচলাবস্থা সমাধানের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ব্যাক-চ্যানেলের মাধ্যমে আলোচনা চালাচ্ছে৷ ক্রিকবাজের মতে, 'একটি সম্মানজনক মুখ রক্ষাকারী' প্রস্তাব রেখে খুব বেশি সমালোচনা না করেই চরম অবস্থান পরিবর্তনের জন্য পরিস্থিতি তৈরি করে দিচ্ছে৷
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে যে এখনও কোনও সুনির্দিষ্ট লক্ষণ না থাকলেও, বিশ্বের ক্রিকেট তারকাদের মধ্যে ‘আশাবাদ' বাড়ছে যে মেগা ম্যাচের টিকিটের নির্ধারিত সময়সূচি অনুসারেই হতে পারে। তবে এই সমাধান সূত্র ঠিক কোন অঙ্কে আসছে তা নিয়ে এখনও সামনে কোনও কথা কোনওপক্ষই বলছে না৷ কখন এই ডেভালপমেন্ট হবে সেটাও এখনও স্পষ্ট নয়।
advertisement
ম্যাচ শুরু হওয়ার আগে মাত্র কয়েকটা হাতে গোনা দিন বাকি থাকায়, অনিশ্চয়তা ক্রমশ সকল পক্ষকেই ক্ষতিগ্রস্ত করছে - আইসিসি, পিসিবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু দলগুলিই নয়, বোর্ডের হিসাবরক্ষকরাও, যারা ম্যাচ না হলে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারাও এখনও কোনও দিশা পাচ্ছেন না পাশাপাশি ফ্যানরাও আশা করছে নিশ্চিতভাবে এর একটা সমাধান করতে পারবে৷
advertisement
ক্যাপ্টেনস ডে-তে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেছিলেন, "ভারতের খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকার এবং পিসিবির সিদ্ধান্ত এবং আমরা সেটাকে সম্মান করি।" "তারা যাই বলুক না কেন, আমরা তা করব৷" "যদি আমাদের আবার সেমিফাইনালে বা ফাইনালে তাদের খেলতে হয়, তাহলে আমাদের তাদের (সরকার এবং পিসিবি) কাছে ফিরে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে," আঘা বলেন।
advertisement
নিরাপত্তার কারণে ভারতে খেলা খেলতে অস্বীকার করে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব পরিস্থিতি নিয়ে কথা বলেন। সূর্যকুমার যাদব বলেছেন, "হামনে মানা না কি কিয়া হ্যায় খেলনে। উনহনে মানা কিয়া হ্যায়। হামারা ফ্লাইট বুকড হ্যায় কলম্বো কে লিয়ে (আমরা পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকার করিনি। তারা প্রত্যাখ্যান করেছে, আমাদের কলম্বো যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করা আছে )৷"
advertisement








