IMD Hooghly Weather Update: বৃষ্টি শেষ, শুকনো দিন শুরু! তড়তড়িয়ে বাড়ছে হুগলির পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Update Today: নিম্নচাপের কারণে হালকা বৃষ্টির পর এবার হুগলিতে রোদ ঝলমলে আকাশ। বাতাসের আর্দ্রতা কমছে। আগামী কয়েকদিন হুগলির পারদ কতটা চড়বে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কি না, দেখে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট।
advertisement
নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে এবং নতুন করে উত্তুরে হাওয়ার হালকা প্রভাবের কারণে বৃহস্পতিবার হালকা শীতের আমেজ ফিরেছিল জেলায়। তবে বৃষ্টির দিন শেষ করে শুক্রবার থেকেই শুরু হয়েছে শুকনো দিন, আর এরই পরিপ্রেক্ষিতে তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে হুগলিতে। এমন পরিস্থিতিতে আজ শুক্রবার কেমন থাকবে হুগলির আবহাওয়া জানালো হাওয়া অফিস।
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ও শুক্রবার ২১ ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে একেবারে সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে শুরু করেছে।
advertisement
advertisement









