advertisement

Rajasthan Child Murder: বাগানে খেলতে খেলতে উধাও হয়ে গিয়েছিল ছোট্ট প্রিন্স! ৬ বছর পর যা জানা গেল, হার মানবে সিনেমার গল্প

Last Updated:

তদন্তে পুলিশ জানতে পারে, শিশুটির কাকু এবং কাকিমাই তাকে খুন করে এক্সপ্রেসওয়ের ধারে পুঁতে দিয়েছে৷

ছ বছর আগে নিখোঁজ হয়ে যায় প্রিন্স৷
ছ বছর আগে নিখোঁজ হয়ে যায় প্রিন্স৷
ছ’ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ৪ বছরের বালক৷ অনেক খোঁজাখুঁজির পরেও রাজস্থানের দৌসার বাসিন্দা শিশুটির খোঁজ না পেলেও পরিবারের সদস্যদের আশা ছিল, একদিন না একদিন ঠিক হারিয়ে যাওয়া শিশুটির খোঁজ মিলবে৷
কিন্তু ছ বছর পর তাঁদের সেই আশা দুঃস্বপ্নের মতো শেষ হল৷ জানা গেল, ২০২০ সালেই ওই শিশুটিকে তার নিজের কাকা এবং কাকিমা খুন করে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের পাশে পুঁতে দিয়েছিল৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ১৬ অগাস্ট নিখোঁজ হয়ে যায় প্রিন্স নামে ওই শিশুটি৷ তার ডাক নাম ছিল তিল্লু৷ বাগানে খেলতে খেলতেই আচমকা উধাও হয়ে যায় সে৷ অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির কোনও খোঁজ পায়নি তার পরিবার এবং পুলিশ৷ ২০২১ সালে শিশুটির পরিবার রাজস্থান হাইকোর্টে একটি হেবিয়াস কর্পাস মামলা দায়ের করে৷ আদালতের নির্দেশে আরও তৎপরতার সঙ্গে শিশুটির খোঁজে তদন্ত শুরু করে পুলিশ৷
advertisement
advertisement
তবে শিশুটিকে খুঁজে বের করা পুলিশের কাছেও কঠিন ছিল৷ গত কয়েক বছরে অন্তত ৭ জন তদন্তকারী অফিসার বদলও হয়৷ শেষ পর্যন্ত হাইকোর্টও বিরক্ত হয়ে যে কোনও মূল্য শিশুটিকে খুঁজে বের করার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়৷ শিশুটি নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ বছর পর শেষ পর্যন্ত রাজস্থান পুলিশ রহস্য উদঘাটনে সফল হয়৷
advertisement
তদন্তে উঠে আসে, প্রিন্সের কাকু অনিল এবং কাকিমা কৃষ্ণা প্রতিশোধ নিতেই শিশুটিকে খুন করে দেহটি এক্সপ্রেসওয়ের ধারে পুঁতে দেয়৷ শিশুটির দেহের খোঁজে এক্সপ্রেসওয়ের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটি খুঁড়তে শুরু করেছে পুলিশ৷ তল্লাশিতে সহায়তার জন্য দিল্লি থেকে গ্রাউন্ড পেনেট্রেশন রাডার (জিপিআর) মেশিন নিয়ে আসা হয়েছে৷
ওই জিপিআর মেশিনেই মাটির প্রায় ৯ মিটার (প্রায় ৩০ ফুট) গভীরে শিশুটির দেহ থাকতে পারে বলে সিগন্যাল ধরা পড়ে৷ এই সূত্র ধরেই দুটি জেসিবি মেশিন গত তিন দিন ২৪ ঘণ্টা ধরে ওই জায়গায় মাটি খুঁড়তে শুরু করেছে৷ কিন্তু প্রায় ১৫ ফুট মাটি খুঁড়ে ফেলার পরেও শিশুটির দেহের খোঁজ মেলেনি৷
advertisement
প্রিন্সের অভিযুক্ত কাকু এবং কাকিমাকে গ্রেফতার করেছে পুলিশ৷ জেরা নিজেদের অপরাধ স্বীকারও করেছে তারা৷ আগামী ১ মার্চ পর্যন্ত দু জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
মৃত প্রিন্সের ভাইবোনদের দাবি, সে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত অনিল এবং কৃষ্ণাও তাকে খোঁজাখুঁজি করেছিল৷ প্রিন্স বা তিল্লুর বড় বোন তার মৃত্যু সংবাদে বিধ্বস্ত হয়ে পড়েছে৷ প্রিন্সের দিদি জানিয়েছে, মাঝেমধ্যেই প্রিন্সকে মোটরসাইকেলে বসিয়ে ঘোরাতে নিয়ে যেত তাদের কাকু অনিল৷ নিজের কাকুই যে এমন কাণ্ড করতে পারে, তা তারা কল্পনাও করতে পারছএ না৷
advertisement
ছেলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে গত ২১ ফেব্রুয়ারি দুবাই থেকে ভারতে ফিরে আসেন প্রিন্সের বাবা জগমোহন বাইরওয়া৷ এনডিটিভি রাজস্থানকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন, যে কোনও অবস্থাতেই হোক না কেন, আমার ছেলের দেহের খোঁজ পেলেই আমি খুশি হব৷ আমার পুলিশের উপরে ভরসা আছে এবং আমি বিচার পাবো বলে নিশ্চিত৷
advertisement
যে বাগান থেকে তিল্লু নিখোঁজ হয়েছিল, সেটি এখন ফাঁকা পড়ে থাকে৷ মুখ ভার করে ওই বাগানের পাশে মাঝেমধ্যে এসে দাঁড়ায় তিল্লুর বন্ধুরা৷ আর ওই বাগানে আছে একটি নিম গাছ৷ বেঁচে থাকলে তিল্লুর যা বয়স হত, ওই নিম গাছটির বয়সও তাই!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Child Murder: বাগানে খেলতে খেলতে উধাও হয়ে গিয়েছিল ছোট্ট প্রিন্স! ৬ বছর পর যা জানা গেল, হার মানবে সিনেমার গল্প
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement