advertisement

West Bengal Budget 2026: রাজ্য বাজেট পেশ আজ, কী কী চমক থাকবে...? কখন পেশ হবে বাজেট? রইল জরুরি আপডেট!

Last Updated:

West Bengal Budget 2026: সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ বাজেট পেশ হতে চলেছে আজ। ২০২১ সালের মতো, ২০২৬ সালেও বাজেট পেশ হচ্ছে ৫ ফেব্রুয়ারিতে। আজ রাজ্য বাজেটে নজরে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প সংক্রান্ত প্রতিশ্রুতির দিকে।

রাজ্য বাজেট পেশ আজ
রাজ্য বাজেট পেশ আজ
কলকাতা: সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ বাজেট পেশ হতে চলেছে আজ। ২০২১ সালের মতো, ২০২৬ সালেও বাজেট পেশ হচ্ছে ৫ ফেব্রুয়ারিতে। আজ রাজ্য বাজেটে নজরে থাকবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প সংক্রান্ত প্রতিশ্রুতির দিকে।
আজ দুপুরেই রাজ্য পেশ করবে ভোট অন অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পে নজর থাকবে আজ। দেখে নেওয়া যাক বাজেট পেশ কখন শুরু? কখন চোখ রাখবেন টিভিতে? একনজরে বাজেটের নির্ঘণ্ট:
advertisement
advertisement
–দুপুর সাড়ে বারোটায় রাজ্যপালের ভাষণ।
–দুপুর আড়াইটেয় পেশ হবে অন্তবর্তীকালীন বাজেট।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে অন্তর্বর্তী বাজেটের বদলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন মমতা। এমনকি তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
advertisement
২০২১ সালেও অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল ৫ ফেব্রুয়ারি। কাকতালীয় ভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই সেই ৫ ফেব্রুয়ারিই পেশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট। আজকের রাজ্য বাজেটে সবচেয়ে বেশি নজর লক্ষ্মীর ভাণ্ডারে।
গত লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এখন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে এক হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১,২০০ টাকা।
advertisement
বিধানসভা ভোটের আগে এটাই যেহেতু শেষ বাজেট, তাই রাজ্য সরকারের তরফে জনপ্রিয় প্রকল্পের ঘোষণা অথবা এমন চলতি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রবল সম্ভবনা রয়েছে বলে তৃণমূলের প্রবীণ বিধায়কদের পর্যবেক্ষণ। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তাদের প্রাপ্য বাড়াতে পারে বলে মনে করছেন শাসক নেতারা।
advertisement
একুশের নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা ভোটের আগে বাড়ানো হয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা।
২০২১-এ বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চালু হয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। ২০২১ সালে ভোটের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ২০২১-র সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকার আর্থিক সাহায্য করে পাওয়া শুরু করেন। বর্তমানে সেই অঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাতেই বাংলার ভোট ব্যাঙ্কেও প্রভাব পড়ছে বলেই দাবি তৃণমূলের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget 2026: রাজ্য বাজেট পেশ আজ, কী কী চমক থাকবে...? কখন পেশ হবে বাজেট? রইল জরুরি আপডেট!
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement