IMD Weather Update: ৩, ৪, ৫ ফেব্রুয়ারি...! আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে সাত-সাতটি রাজ্য, কোন খেলা দেখাবে শীত? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: দেশের আবহাওয়া আবারও ব্যাপক রদবদলের ইঙ্গিত। নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে, দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক পার্বত্য এলাকায় তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের একাধিক জেলায় প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টির হুঁশিয়ারি:আজ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর আজমগড়, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, সোনভদ্র, মহোবা, ললিতপুর, ঝাঁসি, প্রয়াগরাজ, ফতেপুর, বান্দা, চিত্রকুট, মৌ, প্রতাপগড় এবং বালিয়ায় বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার বিষয়ে সতর্কতা জারি করেছে।
advertisement
advertisement
advertisement
উত্তরাখণ্ডে আবহাওয়া বদলাতে চলেছে:উত্তরাখণ্ডের আবহাওয়াও পরিবর্তিত হতে চলেছে। আন্তর্জাতিক আবহাওয়া দফতর (আইএমডি) আজ নৈনিতাল, আলমোড়া, চামোলি, পৌরি গড়ওয়াল, পিথোরাগড়, বাগেশ্বর এবং তেহরি গড়ওয়ালের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পাহাড়ি এলাকায়ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার হুঁশিয়ারি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে আজ ঘন কুয়াশার সতর্কবার্তা।









