advertisement

Injury Blow For Team India: ঠিক T20 বিশ্বকাপের আগেই বাজে খবর, গম্ভীরের ‘পেয়ারের’ ক্রিকেটারের চোট, কী হবে জানালেন সূর্যকুমার

Last Updated:
Bad News For Indian Team: ৭ তারিখ থেকে শুরু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম ম্যাচ ভারত বনাম আমেরিকা, তার আগে এত বাডে খবর...
1/4
কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ভারতীয় ক্রিকেট দলে চোটের বাজে খবর৷  ভারতীয় ফাস্ট বোলার হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তাঁর হাঁটুতে চোট রয়েছে। ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা রয়েছে। এই ম্যাচের আগে হর্ষিতের বাদ পড়া টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। নবি মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর ভারতীয় ফাস্ট বোলার হর্ষিত রানার ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

2/4
ভারতের প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় রানা চোট পান। এক ওভারে দু'বার রান-আপ থামিয়ে হাঁটু ধরে মাঠ ছেড়ে চলে যান। তিনি মাত্র একটি ওভার বল করেছিলেন, ১৬ রান দিয়েছিলেন।

3/4
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন যে হর্ষিত রানা এখনও পুরোপুরি আউট হননি, তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতিটি আশাব্যঞ্জক দেখাচ্ছে না। সূর্যকুমার বলেন, 'হর্ষিত রানা এখনও পুরোপুরি আউট হননি, ফিজিও তাঁকে পরীক্ষা করছেন, কিন্তু তার অবস্থা ভাল বলে মনে হচ্ছে না।'

4/4
সূর্যকুমার বলেন, রানা যদি না খেলতে পারেন, তাহলে টিম ম্যানেজমেন্ট বিকল্প বিবেচনা করতে প্রস্তুত। তিনি বলেন, 'আমরা দেখব গত এক-দুই বছরে কোন ফাস্ট বোলাররা ভাল পারফর্ম করেছে অথবা কোন বোলার ব্যাটও করতে পারে।'