advertisement

Sleeping During Daytime: দিনেরবেলা ঘুম? এই ক্ষতিকর অভ্যাসের জন্যই বাড়ছে না তো রক্তচাপ, স্ট্রোকের ঝুঁকি

Last Updated:

Sleeping During Daytime: সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে বেশি ঘুমনো নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে যা লেখা হয়েছে জানলে ঘুমপ্রেমীদের ঘুম মাথায় উঠতে বাধ্য।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: ঘুমোতে কে না ভালোবাসে। সকালে বিছানা ছাড়তে যেন ইচ্ছে করে না। কোনও মতে উঠে বসলেও চোখ খুলতে অনীহা। খালি মনে হয়, ইস, যদি আরেকটু ঘুমিয়ে নেওয়া যেত! দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু তার বেশি ঘুমোলে? সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে বেশি ঘুমনো নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে যা লেখা হয়েছে জানলে ঘুমপ্রেমীদের ঘুম মাথায় উঠতে বাধ্য।
গবেষণা কী বলছে: গবেষণায় দেখা গিয়েছে, ঘুমানো স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু যাঁরা বেশি ঘুমোন তাঁদের উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। বিশেষ করে যাঁরা দিনের বেলায় ন্যাপ নেন, তাঁদের জন্য। ন্যাপ হল সংক্ষিপ্ত ঘুম। দিনের বেলায় কাজের ফাঁকে অনেকেরই ন্যাপ নেওয়ার অভ্যাস আছে। এই ঘুম খুব হালকা এবং সহজেই ভেঙে যায়। ঘুমোনোর হাজার রকম স্বাস্থ্য উপকারিতা থাকলেও ন্যাপ নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে।
advertisement
ন্যাপিং নিয়ে গবেষণা কী বলছে: রাতে পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন গা, হাত ম্যাজম্যাজ করে। চোখ যেন ঢুলে আসে ঘুমে। এই পরিস্থিতিতে অনেকেই ন্যাপ নেন। আসলে রাতে ভালো ঘুম না হলে সামগ্রিক স্বাস্থ্য ব্যহত হয়। ন্যাপ নিলে সাময়িকভাবে শরীর ঝরঝরে লাগে কিন্তু স্বাস্থ্যে এর কোনও প্রভাব পড়ে না।
advertisement
advertisement
আরও পড়ুন: 'আপনার ভোট চাই না', মুখের উপর স্পষ্ট কথা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর, গুপ্তিপাড়া তোলপাড় 
গবেষণার বিস্তারিত বিবরণ: ইউকে-র বায়োব্যাঙ্কের ৩,৫৮,৪৫১ জনের উপর একটি সমীক্ষা চালানো হয়। গবেষণার শুরুতে এঁদের কারও শরীরেই উচ্চ রক্তচাপ কিংবা স্ট্রোকের কোনও লক্ষণ ছিল না। চার বছরের গবেষণায়, অংশগ্রহণকারীদের নিয়মিতভাবে রক্ত, প্রস্রাব, লালার নমুনা এবং ঘুমের সময়কাল পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, যাঁরা ঘন ঘন ন্যাপ নেন তাঁদের উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি মারাত্মক ভাবে বেড়েছে। এক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঝুঁকি ১২%, স্ট্রোকের ঝুঁকি ২৪% এবং রক্ত ​​জমাট বাঁধার কারণে ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি ২০%!
advertisement
ন্যাপিংয়ের ঝুঁকি: শুধু এই গবেষণাই নয়, অন্যান্য একাধিক গবেষণাতেও ন্যাপিংয়ের ঝুঁকি দেখা গিয়েছে। শুধু তাই নয়, যাঁরা দিনেরবেলা ন্যাপ নেন তাঁদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এমনকী অবসাদ, বিষণ্ণতাও দেখা যায়। ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেসের একটি গবেষণায় আবার দেখা গিয়েছে, যাঁরা ন্যাপ নেন তাঁদের কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনা ৩৪ শতাংশ বেশি।
advertisement
তাহলে কি ন্যাপ নেওয়া ক্ষতিকর: না, তেমনটা নয়। তবে সঠিক পদ্ধতিতে ন্যাপ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দিনের বেলায় ঘণ্টার পর ঘণ্টা ঘুমের বদলে কয়েক মিনিটের স্বাস্থ্যকর ন্যাপ নেওয়া যেতে পারে। এটা ক্লান্তি দূর করবে এবং মস্তিষ্ককেও কর্মক্ষম রাখবে। বিশেষজ্ঞদের মতে, দিনেরবেলা ৩০ থেকে ৬০ মিনিটের বেশি ঘুমনো উচিত নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sleeping During Daytime: দিনেরবেলা ঘুম? এই ক্ষতিকর অভ্যাসের জন্যই বাড়ছে না তো রক্তচাপ, স্ট্রোকের ঝুঁকি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement