advertisement

Mahashivratri 2022: Panchamrit: মহাশিবরাত্রিতে পঞ্চামৃতের গুরুত্ব কোথায়? কীভাবে তৈরি করবেন পঞ্চামৃত?

Last Updated:

Mahashivratri 2022: অনেক ভক্তের বিশ্বাস, মহাদেবকে পঞ্চামৃতও (Panchamrit) উৎসর্গ করলেও পুণ্যার্জন হয়

Mahashivratri 2022
Mahashivratri 2022
মহাশিবরাত্রি তিথিতে (Mahashivratri 2022) বিল্বপত্র, মধু, দুধ, ঘি, দই দিয়ে পুজো করা হয় মহাদেবের৷ অনেক ভক্তের বিশ্বাস, মহাদেবকে পঞ্চামৃতও (Panchamrit) উৎসর্গ করলেও পুণ্যার্জন হয়৷
পঞ্চামৃত কী?
মহাশিবরাত্রিতে দেবাদিদেবকে উৎসর্গ করা পঞ্চামৃত পরে প্রসাদ রূপে বিতরণ করা হয়৷ অন্যান্য পুজো পার্বণেও পঞ্চামৃত উৎসর্গ করা হয়৷ ভারতীয় পরিবারে পাওয়া যায় সহজেই, এমন পাঁচটি জিনিস দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত৷ একাধিক দিকে উপকারী এই পঞ্চামৃত৷
advertisement
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাসের বিধি কী কী? এই ব্রত পালনের রীতিই বা কী?
প্রচলিত বিশ্বাস, পঞ্চ অমৃত বা পঞ্চামৃত উত্থিত হয়েছিল সমুদ্রমন্থনে৷ সঠিক অনুপাতে ৫ উপকরণ মিশিয়ে তৈরি করলে এর স্বাদ হয়ে ওঠে অতুলনীয়৷ বলা হয়, এর স্বাস্থ্যগুণও প্রচুর৷ যাতে শারীরিক সমস্যা দূর হয়৷ বেড়ে যায় রোগ প্রতিরোধ শক্তিও৷ ভাল থাকে চুল ও ত্বকও৷
advertisement
পঞ্চামৃত তৈরি করতে লাগে দই, দুধ, চিনি, মধু ও ঘি৷ একে বলা হয় ‘ঈশ্বরের পানীয়’৷ ৫ চামচ দই, ১ কাপ দুধ, ১ চামচ মধু, ১ চামচ ঘি এবং ১ চামচ চিনির গুঁড়ো দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত৷ বড় পাত্রে ভাল করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে সাজান তুলসিপাতা দিয়ে৷ পঞ্চামৃতে দুধ ও মধু গুরুত্বপূর্ণ৷ দুধ হল পবিত্রতা এবং মধু মিষ্টত্বের প্রতীক৷ ঘি হল জয় এবং চিনি প্রতীক জীবনের আনন্দের৷ অন্যদিকে, দই হল সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mahashivratri 2022: Panchamrit: মহাশিবরাত্রিতে পঞ্চামৃতের গুরুত্ব কোথায়? কীভাবে তৈরি করবেন পঞ্চামৃত?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement