advertisement

Diwali2021: আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

Last Updated:

Green Leaf Hoppers: হেমন্তের বাংলায় তারা বহাল তবিয়তে ছিল এবং কিছুটা কমলেও এখনও কালীপুজোর (KaliPuja) আগে ও পরে ঝাঁকে ঝাঁকে আবির্ভূত হয় শ্যামাপোকা (Shyama Poka)৷

নবজাগরণের ইতালিতে তারা ছিল না৷ কিন্তু হেমন্তের বাংলায় তারা বহাল তবিয়তে ছিল এবং কিছুটা কমলেও এখনও কালীপুজোর (KaliPuja) আগে ও পরে ঝাঁকে ঝাঁকে আবির্ভূত হয় শ্যামাপোকা (Shyama Poka)৷ আমাদের বিরক্তির কারণ এই পোকাই প্রদোষচন্দ্র মিত্রর চোখ খুলে দিয়েছিল৷ প্রাইভেট ইনভেস্টিগেটর বুঝতে পেরেছিল নিয়োগী পরিবারের সাবেক বাড়ির দেওয়ালে যেটা ঝুলছে সেটা বিখ্যাত শিল্পী টিনটোরেত্তোর আঁকা নয়, বরং নকল৷
কয়েক বছর আগেও কালীপুজো ও শ্যামাপোকা ছিল সমার্থক৷ নামকরণেও সেই ধারা স্পষ্ট৷ কিন্তু বছরের এই নির্দিষ্ট সময়েই কেন ফড়িং শ্রেণীর এই পতঙ্গকে বেশি দেখা যায়?
আরও পড়ুন :সদ্য মা হওয়ার পর প্রচুর চুল পড়ে যাচ্ছে? রইল মুক্তির উপায়
আসলে, বছরের এই হাল্কা শীত অথচ বৃষ্টি না হওয়া সময়টাই তাদের বংশবৃদ্ধির ঋতু৷ ধানের শিষ থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে তারা৷ ফলে বছরের হেমন্ত ঋতুতেই তাদের দলে দলে দেখা যায়৷ দিনের বেলা লুকিয়ে থাকলেও রাতে তাদের দেখা যায় আলোর কাছে৷ সেটা রাস্তার আলোও হতে পারে৷ আবার ঘরের টিউবলাইটও হতে পারে৷
advertisement
advertisement
বড় বিপদের কারণ না হলেও শ্যামাপোকা অস্বস্তি ও বিরক্তির উৎস৷ এই পতঙ্গদের তাড়ানোর জন্যও আছে কিছু ঘরোয়া টোটকা ৷ অযথা কীটনাশক ব্যবহার না করে প্রয়োগ করুন সেগুলিই৷
আরও পড়ুন : রুক্ষতা, সর্দিকাশিকে দূরে রেখে শীতকালকে চুটিয়ে উপভোগ করতে খেতেই হবে এই খাবারগুলি
ঘরের দেওয়ালে বা অন্যত্র যেখানে আলো আছে, সেখানে সেখানে ছড়িয়ে দিন ইউক্যালপিটাস অয়েল এবং লেমন এসেনশিয়াল অয়েল৷ দ্বিতীয় উপকরণ না পেলে পরিবর্তে ব্যবহার করতে পারেন লেবুর রসও৷ এই মিশ্রণ স্প্রে করে দিন আলোর চারপাশে৷ কমে যাবে শ্যামাপোকার উপদ্রব৷
advertisement
আরও পড়ুন : পোস্টার, ফুলদানি, ইন্ডোর প্ল্যান্টে সাজিয়ে তুলুন রান্নাঘরকে, একঘেয়ে চেহারায় আসুক নতুনত্ব
শ্যামাপোকা দূর করতে কার্যকর টি ট্রি অয়েলও৷ এক পেয়ালা জলে মেশান দু’ চামচ টি ট্রি তেল৷ তার পর সেটি স্প্রে করুন আলোর চারদিকে৷ এই গন্ধও সহ্য করতে পারে না শ্যামাপোকারা৷ জলের সঙ্গে ল্যাভেন্ডার তেলের মিশ্রণও শ্যামাপোকা তাড়াতে উপযোগী৷
advertisement
বছরের অন্য সময় সাধারণত গাছের পাতাকেই আশ্রয় করে থাকে শ্যামাপোকা৷ বিপন্ন বাস্তুতন্ত্রে আজ শহরাঞ্চলে শ্যামাপোকা কমে গিয়েছে অনেকটাই৷ কলকাতার চারপাশে ঘাসজমি কম যাওয়ায়ও শ্যামাপোকার অদৃশ্য হয়ে যাওয়ার অন্যতম কারণ৷ কিন্তু মফস্বল বা গ্রামে এখনও তাদের দেখা যায়৷ বিরক্তির সঙ্গে তারা ফিরিয়ে আনে ছোটবেলার এক টুকরো স্মৃতিও৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali2021: আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement