advertisement

Jalpaiguri News: যাত্রীবাহী চলন্ত বাসের টায়ার খুলে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর বাসে ধাক্কা, আহত প্রায় ২০

Last Updated:

Jalpaiguri News: ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। এদিন একটি চলন্ত বাসের টায়ার খুলে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর বাসে ধাক্কা মারে। আহত হয়েছেন প্রায় ২০ জন।

ক্ষতিগ্রস্ত গাড়ির অবস্থা
ক্ষতিগ্রস্ত গাড়ির অবস্থা
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ চলন্ত বাসের টায়ার খুলে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর বাসে ধাক্কা। আহত প্রায় ২০ জন। রবিবার জলপাইগুড়ির ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮-এ ঘটনাটি ঘটেছে।
এদিন ধূপগুড়ির ভেমটিয়া এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে সাময়িকভাবে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ লিফট, ফুট ওভারব্রিজ…! অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন, যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি উৎপল সাহা সহ ট্রাফিক বিভাগের ওসি এবং বিশাল পুলিশবাহিনী। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
জানা যাচ্ছে, এদিন একটি যাত্রীবাহী বাস ধূপগুড়ি থেকে জলপাইগুড়ির অভিমুখে যাচ্ছিল। ওই বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। রাস্তায় আচমকা বাসটির সামনের ডান দিকের চাকা খুলে যায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টো দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বাসে গিয়ে সজোরে ধাক্কা মারে।
স্থানীয় সূত্রে খবর, সেনাবাহিনীর বাসটিতে কোনও জওয়ান ছিলেন না। নতুন বাসটি অসমের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় ওভারব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসটি গিয়ে সেনাবাহিনীর বাসটিতে ধাক্কা মারে।
advertisement
দুর্ঘটনায় যাত্রীবাহী বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। কারও মাথায় চোট লেগেছে, কারও হাত কেটেছে, কারও পা ফেটেছে, কারও আবার বুকে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: যাত্রীবাহী চলন্ত বাসের টায়ার খুলে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর বাসে ধাক্কা, আহত প্রায় ২০
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement