advertisement

Amrit Bharat Station Scheme: লিফট, ফুট ওভারব্রিজ...! অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন, যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা

Last Updated:

Amrit Bharat Station Scheme: অমৃত ভারত রেল প্রকল্পের অধীন পূর্ব মেদিনীপুরের পাঁচটি রেল স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে। এর মধ্যে তমলুক ও হলদিয়ার পুনঃনির্মিত স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

+
তমলুক

তমলুক স্টেশন

তমলুক, সৈকত শীঃ অমৃত ভারত রেল প্রকল্পে বদলে গিয়েছে তমলুক রেল স্টেশনের চেহারা। এই ভোলবদল তমলুক সহ পূর্ব মেদিনীপুর জেলার মানুষজনের মনে ধরেছে। তমলুক স্টেশন যাত্রী ও মাল পরিবহণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করে। বর্তমানে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সেই রেল স্টেশনের বাহ্যিক পরিকাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে যাত্রী পরিষেবা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা থেকে ভার্চুয়ালি এই রেল স্টেশনের উদ্বোধন করলেন। ঝাঁ চকচকে রেল স্টেশন ও পরিষেবার মানোন্নয়নে সাধারণ মানুষ খুশি। আধুনিক পরিকাঠামো ও উন্নত পরিষেবা সম্পন্ন স্টেশন পেয়ে রীতিমতো আপ্লুত সকলে।
তমলুক রেল স্টেশনে স্টেশন ভবন সংস্কার, দু’টি নতুন লিফট, ফুট ওভারব্রিজ, নতুন পার্কিং এরিয়া, সংস্কার সার্কুলেশন এরিয়া, ওয়েটিং রুম ও টয়লেট সংস্কার, ওয়াটার বুথ, নতুন ওয়েটিং রুম, প্ল্যাটফর্মে নতুন প্রবেশ ও প্রস্থান গেট, প্ল্যাটফর্মে বসার ব্যবস্থা, স্পর্শকাতর এবং ব্রেইল সাইন সহ একগুচ্ছ বদল এসেছে। সব মিলিয়ে, অমৃত ভারত রেল প্রকল্পে আমূল বদলে গিয়েছে তমলুক স্টেশনের চেহারা।
advertisement
আরও পড়ুনঃ কোচবিহারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল আস্ত বাড়ি, চোখের নিমেষে পুড়ে ছাই সব
রেল স্টেশনের অন্যান্য পরিবর্তনের পাশাপাশি, শৌচাগার, পানীয় জল বুথ, বুকিং কাউন্টার, র‍্যাম্প, পার্কিংয়ের মতো দিব্যাঙ্গজন সুবিধা, রেলস্টেশনের সামনে এবং বারান্দা স্থানীয় শিল্প ও সংস্কৃতি থিমে রঙ করা হয়েছে। সেই সঙ্গেই শিশুদের স্তন্যপানের ঘর ও স্টেশনে দু’টি নতুন লিফট স্থাপন করা হয়েছে। মূলত যাত্রী স্বাছন্দ্যের কথা মাথায় রেখে রেলের পরিকাঠামোগত উন্নতি সাধন করতে এই অমৃত ভারত রেল স্টেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পে স্টেশনগুলির বাহ্যিক ভোলবদলের পাশাপাশি পরিকাঠামোগত মানোন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পে যাত্রী প্রতীক্ষালয়, ফুট ওভারব্রিজ, স্টেশনে স্টেশনে এস্কেলেটর, লিফ্ট, পার্কিং এরিয়া, শপিং মল,ও ফুড সেন্টার সহ একাধিক পরিকাঠামোগত মানোন্নয়ন করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার যে পাঁচটি রেল স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পে স্থান পেয়েছে তার মধ্যে তমলুক ও হলদিয়া রেল স্টেশনের আমুল পরিবর্তন সম্পন্ন হয়েছে।
advertisement
রেলের খড়গপুর ডিভিশনের ডি আর এম ললিত মোহন পান্ডে জানান, “প্রধানমন্ত্রীর হাত ধরে তমলুক ও হলদিয়ার পুনঃনির্মিত স্টেশনের উদ্বোধন হল। এই পুনঃনির্মিত স্টেশন শুধু যাত্রী সুবিধার জন্য নয়, সেই সঙ্গে এলাকার অর্থনৈতিক বিকাশে অন্যতম ভূমিকা রাখবে।” পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা রেল স্টেশন, পাঁশকুড়া জংশন, তমলুক জংশন, হলদিয়া ও দিঘা রেল স্টেশন অমৃত ভারত রেলস্টেশনে রূপান্তরিত হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জংশন ও শিল্প শহর হলদিয়ার রেল স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে সাধারণ মানুষের জন্য এই দুই পুনঃনির্মিত স্টেশনের উদ্বোধন হয়। এই বদলে যাওয়া রেল স্টেশন আগামীদিনে এলাকার অর্থনৈতিক বিকাশের সহায়ক হয়ে উঠবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amrit Bharat Station Scheme: লিফট, ফুট ওভারব্রিজ...! অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন, যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement