advertisement

Aamir Khan Birthday: আমিরের ৬১ বছরের জন্মদিনে ২ প্রাক্তন স্ত্রী-প্রেমিকাকে নিয়ে সেলিব্রেশন, ভিডিও দেখলে মাথা ঘুরে যাবে!

Last Updated:

Aamir Khan Birthday: আমির খানের জন্মদিনের এই ঘরোয়া আয়োজনে ছিলেন বর্তমান প্রেমিকা গৌরী স্প্রাট, প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ভিডিও ভাইরাল মুহূর্তে...

আমির খানের জন্মদিন
আমির খানের জন্মদিন
মুম্বই: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান গত ১৪ মার্চ নিজের ৬১তম জন্মদিন ঘনিষ্ঠ পরিসরে উদযাপন করলেন মুম্বইয়ের বাড়িতে। ছোট পরিসরের এই পার্টিতেই দেখা গেল এক বিরল মুহূর্ত– একই ছাদের নিচে উপস্থিত ছিলেন তাঁর বর্তমান সঙ্গী, দুই প্রাক্তন স্ত্রী এবং সন্তানরা।
জন্মদিনের এই ঘরোয়া আয়োজনে ছিলেন আমিরের বর্তমান প্রেমিকা গৌরী স্প্রাট, প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। পাশাপাশি, উপস্থিত ছিলেন তাঁর তিন সন্তান– জুনেইদ খান, ইরা খান এবং আজাদ রাও খান। পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যাওয়ায় এই উদযাপন বিশেষভাবে নজর কাড়ে। সন্ধ্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়, যা শেয়ার করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান খান।
advertisement
আরও পড়ুন: কেরলে ভোট ৯ এপ্রিল, সিপিআইএমের প্রত্যাবর্তন নাকি পরিবর্তনে ফিরছে কংগ্রেস? ভোটের ফল ৪ মে
ভিডিওতে দেখা যায়, হাসি-আড্ডা ও উষ্ণ পরিবেশের মধ্যে জন্মদিন উদযাপন করছেন আমির ও তাঁর পরিবারের সদস্যরা। প্রাক্তন স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পরিবারের সকলকে একত্রে দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আলোচনা। বলিউডে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন আমির খান। তবে তাঁর জন্মদিনের এই পারিবারিক মিলনমেলা আবারও প্রমাণ করল– সম্পর্কের সমীকরণ বদলালেও সম্মান ও বন্ধুত্ব বজায় রাখা সম্ভব।
advertisement
advertisement
advertisement
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জন্মদিনের কেক কাটছেন বলিউড অভিনেতা আমির খান। কেক কাটার সময় উপস্থিত সবাই উচ্ছ্বাসে তাঁকে শুভেচ্ছা জানান। এরপর পরিবারের সদস্যদের মধ্যে কেক বিতরণ করতে দেখা যায় আমিরকে। প্রথম টুকরোটি তিনি খাওয়ান তাঁর ছেলে আজাদ রাও খান-কে। এরপর মেয়ে ইরা খান-কে এবং তারপর নিজের বর্তমান সঙ্গী গৌরী স্প্যাট-কে কেক খাওয়ান অভিনেতা।
advertisement
আরও পড়ুন: বাংলায় দু’দফায় ভোট, চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে একইদিনে গণনা, কবে?
ভিডিওটি শেয়ার করে আমিরকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ইরফান পাঠান। পাশাপাশি তিনি ইরা খানের কাজেরও প্রশংসা করেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে ইরার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি লেখেন, ইরার প্রতিষ্ঠিত Agatsu Foundation গুরুত্বপূর্ণ কাজ করছে এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে।
advertisement
ইরফান তাঁর পোস্টে লেখেন, “আমির ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। একইসঙ্গে দেখতে ভালো লাগে যে ইরা খান Agatsu Foundation-এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং সচেতনতা বাড়াচ্ছেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan Birthday: আমিরের ৬১ বছরের জন্মদিনে ২ প্রাক্তন স্ত্রী-প্রেমিকাকে নিয়ে সেলিব্রেশন, ভিডিও দেখলে মাথা ঘুরে যাবে!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement