advertisement

Kerala Assembly Election 2026: কেরলে ভোট ৯ এপ্রিল, সিপিআইএমের প্রত্যাবর্তন নাকি পরিবর্তনে ফিরছে কংগ্রেস? ভোটের ফল ৪ মে

Last Updated:

Kerala Assembly Election 2026: কেরলে ৯ এপ্রিল ভোট। কেরলেও এক দফাতেই হবে নির্বাচন। কেরল-সহ আরও তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা হল রবিবার।

কেরলে ৯ এপ্রিল ভোট
কেরলে ৯ এপ্রিল ভোট
নয়াদিল্লি: কেরলে ৯ এপ্রিল ভোট। কেরলেও এক দফাতেই হবে নির্বাচন। গণনা হবে ৪ মে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন ভোটের দিনক্ষণ। কেরল-সহ আরও তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা হল রবিবার।
পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। অসমে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে অসমে। গণনা হবে ৪ মে।
কর্মী সমর্থকদের কিছু অংশ মনক্ষুণ্ণ হলেও কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র বদলাচ্ছে সিপিআইএম নেত্রী কে কে শৈলজার। আসন্ন কেরালা বিধানসভা নির্বাচনে তাঁর কেন্দ্র মাত্তান্নুর-এর বদলে কান্নুর জেলার পেরাভুর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। সিপিআইএম কেরালার এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কেন দলের শক্ত ঘাঁটি মাত্তান্নুর থেকে সরিয়ে তাঁকে কঠিন কেন্দ্র পেরাভুর-এ নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন উঠেছে তা নিয়েও।
advertisement
advertisement
আরও পড়ুন: গত দুই নির্বাচনেই বামেদের ভোট বিজেপিতে! সেলিমের সামনেই স্বীকার করলেন অশোক
তবে দলের ভেতরে এবং বাইরে এ নিয়ে প্রশ্ন উঠলেও জানা যাচ্ছে, এল ডি এফ-এর প্রধান শরিক সিপিআইএম চায় ইউডিএফ-এর হাত থেকে পেরাভুর আসন নিজেদের দখলে নিতে। তাই অভিজ্ঞ কে কে শৈলজাকে ওই কেন্দ্রে পাঠানো হচ্ছে। যদিও দলের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। অনেকেরই মতে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কে কে শৈলজাকে।
advertisement
আরও পড়ুন: ‘মানুষের উদ্দীপনাই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে’, ব্রিগেড-শেষে সোশ্যাল মিডিয়ায় বেছে বেছে ছবি পোস্ট করে বার্তা প্রধানমন্ত্রীর
২০১১ সালে এই কেন্দ্রে কংগ্রেসের সানি জোসেফ জয়ী হয়েছিলেন ৩,৪৪০ ভোটে। ২০১৬ সালে এই কেন্দ্রে সানি জোসেফ জয়ী হন ৭,৯৮৯ ভোটে এবং ২০২১ সালে এই কেন্দ্রে তিনি জয়ী হন ৩,১৭২ ভোটে। অন্যদিকে মাতান্নুর কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কে কে শৈলজা জয়ী হয়েছিলেন ৬০,৯৬৩ ভোটে। যা এযাবৎ কালে এই কেন্দ্রের সর্বাধিক ব্যবধান। ২০১৬ বিধানসভা নির্বাচনে কে কে শৈলজা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কুথুপারাম্বা কেন্দ্র থেকে। এই কেন্দ্রে সেবার তিনি জয়লাভ করেন ১২,২৯১ ভোটে। ২০২১ সালে এই কেন্দ্রে জয়লাভ করেন বাম শরিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আরজেডি। বাম জোটের প্রার্থী হিসেবে আরজেডি জয়লাভ করে ৯,৫৪১ ভোটে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kerala Assembly Election 2026: কেরলে ভোট ৯ এপ্রিল, সিপিআইএমের প্রত্যাবর্তন নাকি পরিবর্তনে ফিরছে কংগ্রেস? ভোটের ফল ৪ মে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement