advertisement

Winter Lips Care: কালো ছোপ তুলে নরম, গোলাপি ঠোঁট চান? রইল সহজ ঘরোয়া টোটকা

Last Updated:

Winter Lips Care: অযত্ন-সহ নানা কারণে ঠোঁটে কালো ছোপ পড়ে যায়৷ এরকম ঠোঁটে লিপস্টিক পরলেও তার শেড ঠিকমতো ফুটে ওঠে না৷ দেখতেও ভাল লাগে না৷

সুন্দর ঠোঁট এবং হাসির উপর সৌন্দর্য নির্ভর করে অনেকাংশে৷ তবে অযত্ন-সহ নানা কারণে ঠোঁটে কালো ছোপ পড়ে যায়৷ এরকম ঠোঁটে লিপস্টিক পরলেও তার শেড ঠিকমতো ফুটে ওঠে না৷ দেখতেও ভাল লাগে না৷ তাই সৌন্দর্য ও স্বাস্থ্য-দুই কারণেই ঠোঁটের যত্ন নিন৷
বাড়িতে তৈরি লিপ স্ক্রাব
১ চামচ সাদা বা বাদামি চিনি নিন৷ তাতে মেশান মধু বা নারকেল তেল৷ এ বার ওই মিশ্রণ দিয়ে ঠোঁটের এক্সফোলিয়েট করুন৷ সার্কুলার মোশনে আলতো হাতে মাসাজ করুন ঠোঁটে৷ চিনির জন্য মরা কোষ ঝরে যায়৷ মধু ও নারকেল তেল আর্দ্রতা বজায় রাখে৷
advertisement
নরম টুথব্রাশ
advertisement
পুরনো, নরম ব্রিসলের টুথব্রাশ নিন৷ ঈষদুষ্ণ জলে ভিজিয়ে ওই ব্রাশে সার্কুলার মোশনে ঠোঁটের উপর মালিশ করুন৷ এতে ঠোঁটের মরা কোষ ঝরে যাবে৷ সার্কুলেশনের জন্য ঠোঁটের প্রাকৃতিক রং ধরা থাকবে৷
হাইড্রেশন
দিনভর প্রচুর জলপান করুন৷ পর্যাপ্ত জল খেলে ঠোঁটের আর্দ্রতাও বজায় থাকবে৷ নিয়মিত ময়শ্চারাইজার লাগাতেও ভুলবেন না৷
advertisement
দামি লিপ বাম
দামি, ভাল সংস্থার লিপ বাম ব্যবহার করুন৷ যাতে শিয়া বাটার, কোকোয়া বাটার বা আমন্ড অয়েল আছে৷ নিয়মিত বাম লাগালে ঠোঁট নরম থাকবে৷ কালো ছোপও দূর হবে৷
ঠোঁট চাটবেন না
শীতে শুকনো ঠোঁট চেটে সাময়িক ভাল লাগতে পারে৷ কিন্তু আখেরে ক্ষতি হয়৷ কারণ স্যালাইভার উৎসেচক ঠোঁট আরও শুকনো করে তোলে৷ পরিবর্তে হাইড্রেটিং লিপ বাম ব্যবহার করুন৷
advertisement
গোলাপের পাপড়ি
কয়েক ঘণ্টার জন্য কিছু গোলাপের পাপড়ি দুধে ভিজিয়ে রাখুন৷ তার পর সেটা চটকে একটা পেস্ট বানান৷ ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য৷ ঠোঁটের নরম তুলতুলে ভাব ফিরে আসবে
বিটরুট বাম
বিটের রসে নারকেল তেল মিশিয়ে বাম বানান৷ তার পর সেটা ঠোঁটে মালিশ করুন৷ নিয়মিত করলে ঠোঁটের রং ও নরমভাব বজায় থাকবে৷
advertisement
বেদানার দানা
বেদানার দানা গুঁড়ো করে নিন৷ এর দানা দানা ভাব ব্যবহার করুন স্ক্রাব হিসেবে৷ এই দানার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্টস সাহায্য করে এক্সফোলিয়েট করতে৷ ঠোঁটে নরম গোলাপি আভা বজায় থাকে৷
রোদের হাত থেকে রক্ষা
রোদের হাত থেকে বাঁচাতে এসপিএফ সমেত লিপ বাম ব্যবহার করুন৷ ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে পিগমেন্টেশন দূর করবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Lips Care: কালো ছোপ তুলে নরম, গোলাপি ঠোঁট চান? রইল সহজ ঘরোয়া টোটকা
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement