Chilli Momo Recipe: চিলি চিকেন বা চিলি পনির নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি মোমো, রইল রেসিপি
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Chilli Momo Recipe: বিভিন্ন জায়গায় এই চিলি মোমো পাওয়া গেলেও বর্তমানে এই ভিন্ন স্বাদের চটপটা এই চিলি মোমো বানিয়ে বাজার কাঁপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের ফুড অবসেশন।
দার্জিলিং: চিলি চিকেন বা চিলি পনির অনেক খেয়েছেন এবার বাজারে এসেছে চিলি মোমো। বর্তমানে বিভিন্ন জায়গায় এই চিলি মোমো পাওয়া যায় বাকি সব আইটেম এর থেকে এই মোমোটি খেতে ভিন্ন স্বাদের হয়ে থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা বছর জুড়েই খাবারের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষস্থানে জায়গা করে নেয় নেপালি জনজাতির বিখ্যাত ডিশ মোমো।
বিভিন্ন জায়গায় এই চিলি মোমো পাওয়া গেলেও বর্তমানে এই ভিন্ন স্বাদের চটপটা এই চিলি মোমো বানিয়ে বাজার কাঁপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের ফুড অবসেশন। এখানে মোমোর প্রচুর আইটেম পাওয়া গেলেও এই চিলি মোমোর চাহিদা প্রচুর।
এখানে মোমো খেতে আসা এক ক্রেতা মৌমিতা দেব বলেন, ‘‘বাজারে অনেক মোমো খেয়েছি তবে এই চিলি মোমোর স্বাদ অসাধারণ। এটি যতটা চটপটা ততটাই রসালো।’’ অন্যদিকে এই প্রসঙ্গে মোমো বিক্রেতা ইন্দ্রজিৎ শর্মা বলেন, ‘‘আমাদের এখানে মোমোর প্রচুর ভ্যারাইটি আইটেম রয়েছে, তবে বর্তমানে বাজার জুড়ে চাহিদা বেড়েছে এই চিলি মোমোর। এই মোমোতে চিলির পরিমাণ একটু বেশি থাকে এবং এটি খেতে একটু স্পাইসি হয়।’’
advertisement
advertisement
বর্তমানে চটপটা মোমো খেতে দোকানের সামনে ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ। চিকেন অথবা ভেজ নিজের পছন্দের মত মোমোর স্টাফিং তৈরি করে ঝটপট মোমো বানিয়ে ফেলুন। এই রেসিপির জন্য দরকার সামান্য পেঁয়াজ, লঙ্কা এবং ক্যাপসিকাম, এর পাশাপাশি আপনি চাইলে বাঁধাকপি,গাজর, ধনেপাতা দিয়ে স্বাদমতো বিভিন্ন মশলা দিয়ে একটি স্টাফিং রেডি করতে পারেন।
advertisement
প্রথমে মোমোগুলিকে হালকা ফ্রাই করে নিয়ে তারপর কাটা সবজি এবং স্টাফিংটিকে ভালমতো ফ্রাই করে তার মধ্যে সামান্য ভিনিগার এবং সোয়া সস দিয়ে মোমো দিয়ে দিতে হবে এরপর সেটিকে কিছুক্ষণ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আপনার চিলি মোমো।
Sujoy Ghosh
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 22, 2024 10:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chilli Momo Recipe: চিলি চিকেন বা চিলি পনির নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি মোমো, রইল রেসিপি










