advertisement

Rinku Singh: বিশ্বকাপের মাঝেই প্রয়াত বাবা, দেহ কাঁধে নিয়ে শেষকৃত্যের জন্য চললেন রিঙ্কু! শোকপ্রকাশ কোহলির

Last Updated:

Rinku Singh: বিশ্বকাপের মাঝেই প্রয়াত হয়েছেন রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র সিং। তাঁকে দেখতে দল ছেড়ে ফিরেছিলেন বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত স্টেজ ফোর ক্যানসার থেকে আর ফিরতে পারেননি ক্রিকেটারের বাবা। আলিগড়ে রিঙ্কুকে দেখা গিয়েছে বাবা মরদেহ শেষকৃত্যের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছেন রিঙ্কু সিং। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

বাবার শেষকৃত্যে রিঙ্কু সিং
বাবার শেষকৃত্যে রিঙ্কু সিং
আলিগড়, উত্তরপ্রদেশ: বিশ্বকাপের মাঝেই প্রয়াত হয়েছেন রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র সিং। তাঁকে দেখতে দল ছেড়ে ফিরেছিলেন বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত স্টেজ ফোর ক্যানসার থেকে আর ফিরতে পারেননি ক্রিকেটারের বাবা। আলিগড়ে রিঙ্কুকে দেখা গিয়েছে বাবা মরদেহ শেষকৃত্যের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছেন রিঙ্কু সিং। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। শুক্রবার ভোরে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কু সিং।
হাসপাতাল সূত্রে খবর, চতুর্থ পর্যায়ের লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে, রিঙ্কু সিং টুর্নামেন্টের মাঝপথেই বাড়ি ফিরে আসেন। ডাক্তারদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষের কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু তাতেও লাভ হয়নি৷ অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা৷
advertisement
advertisement
advertisement
রিঙ্কুর বাবার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিরাট কোহলিও। এক্স হ্যান্ডলে কোহলি লেখেন, “রিঙ্কুর বাবার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমার আন্তরিক প্রার্থনা এবং মন তোমার এবং তোমার পরিবারের সঙ্গে রয়েছে। তাঁর আশীর্বাদে তুমি সর্বদা শক্তি পাবে। ওম শান্তি”।
advertisement
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আচমকাই বাড়ি ফিরে যান রিঙ্কু। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে বাড়ি চলে যেতে হয়েছিল।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন খানচন্দ্র সিং। তবে সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গ্রেটার নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়। বাবার সঙ্গে দেখা করে দ্রুতই চেন্নাইয়ে ফিরে আসেন রিঙ্কু। কিন্তু দলের কম্বিনেশনে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবারের ম্যাচে রিঙ্কু প্রথম একাদশে জায়গা পাননি৷ অবশেষে আসে বাবার মৃত্যুসংবাদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: বিশ্বকাপের মাঝেই প্রয়াত বাবা, দেহ কাঁধে নিয়ে শেষকৃত্যের জন্য চললেন রিঙ্কু! শোকপ্রকাশ কোহলির
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement