Srabanti Chatterjee: 'আমার শারীরিক গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য, ট্রোল করা হচ্ছে'! পুলিশে অভিযোগ শ্রাবন্তীর
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট করার অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে। এক ভিডিও শেয়ার করে কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট করার অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে। এক ভিডিও শেয়ার করে কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন টলি অভিনেত্রী। মাঞ্চু দাদা নিউ নামের একটা অ্যাকাউন্টে মেনশন করে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা, তীব্রতা ৫.৫! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কম্পন নিয়ে আপডেট
শ্রাবন্তী জানান, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করে, মিম বানিয়ে এবং নানা ভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল। সেটা চলছিল, আমি চুপ ছিলাম। কিন্তু সম্প্রতি ঠাকুরমার ঝুলি বলে আমি একটি ছবিতে অভিনয় করছি। সেখানে এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করছি। তার জন্য ওজন বাড়িয়েছি, তাই আগের তুলনায় ওয়েট পুট অন হয়েছে। সম্প্রতি আমি একটা নাচের পারফরম্যান্স করি। আমার শারীরিক গঠন নিয়ে নানা ভাবে সোশ্যাল মিডিয়া কুমন্তব্য এবং ছবি বিকৃত করে ট্রোল করা হচ্ছে। তাই সাইবার ক্রাইমে যেতে বাধ্য হয়েছি।
advertisement
advertisement
শ্রাবন্তী বলেন, “আমার লড়াইটা আমাকেই লড়তে হবে, আমি থামব না, লড়ে জবাব দেব। আমার আইনজীবীর সঙ্গে আলোচনা করেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করছে, খোঁজখবর নিচ্ছে”।
পাশাপাশি তাঁর আরও আক্ষেপ, “সব থেকে হতাশাজনক হল শুধু পুরুষরা নয় সোশ্যাল মিডিয়ায় মহিলারাও আমাকে নিয়ে নানা ধরনের কুমন্তব্য করেছেন। মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াচ্ছেন না। ভবিষ্যতের তাদের সঙ্গেও এই রকম হতে পারে সেই অশনি সংকেত বুঝতে পারছেন না”।
advertisement
প্রসঙ্গত, গতকাল সংগীত শিল্পী ইমন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ছেড়েছেন। কিন্তু শ্রাবন্তী বলছেন তিনি একদম হাল ছাড়বেন না তিনি সোশ্যাল মিডিয়াতে থেকেই লড়ে যাবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 3:28 PM IST








