advertisement

Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় খবর! আসানসোলে ইঞ্জিনের দিক বদলের ঝক্কি শেষ, ১০৭ কোটিতে রাজ্যে তৈরি হবে নতুন বাইপাস

Last Updated:
Indian Railways: রেলযাত্রীদের সময় বাঁচাতে বড় পদক্ষেপ রেলের। ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কালিপাহাড়ি বাইপাস। এই প্রকল্পের ফলে সরাসরি দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলের মধ্যে সংযোগ স্থাপিত হবে, যার ফলে বাঁচবে প্রায় ২ ঘণ্টা সময়। আর আসানসোলে ইঞ্জিনের দিক বদলের প্রয়োজন হবে না।
1/5
রেল পরিষেবাকে আরও উন্নত থেকে উন্নততর করার জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এই সকল পদক্ষেপের মধ্যে রয়েছে নতুন রেলপথ নির্মাণ থেকে শুরু করে আন্ডারপাস, রোড ওভারব্রিজ নির্মাণ ইত্যাদি। আর এরই মধ্যে এবার আরও একটি সুখবর এল বাংলার জন্য।

2/5
রেলের তরফ থেকে ১০৭ কোটি টাকা বরাদ্দ করে পশ্চিম বর্ধমানের আসানসোল এলাকায় নতুন একটি বাইপাস নির্মাণের ছাড়পত্র দেওয়া হল। আসানসোল এলাকায় ট্রেন চলাচলের সাময়িক কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন হয়ত ভাবছেন কোন বাইপাস তৈরির অনুমোদন দিল রেল?

3/5
আসানসোল এলাকায় ট্রেন চলাচলের সময় কমানোর জন্য রেলের তরফ থেকে কালিপাহাড়ি বাইপাস লাইন তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে এই ছাড়পত্রের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।

4/5
রেলমন্ত্রক জানিয়েছে, আসানসোলের কালিপাহাড়ি বাইপাস তৈরির জন্য ১০৭ কোটি টাকা খরচ হবে। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস তৈরি হবে।

5/5
কালিপাহাড়ি বাইপাসটি তৈরি হলে কী কী উপকার হবে? কালিপাহাড়ি বাইপাস তৈরি হলে আদ্রা লাইন ধরে হাওড়া অথবা দিল্লিগামী ট্রেনগুলির ইঞ্জিনের অভিমুখ বদলের প্রয়োজন হবে না। আর এমনটা হলে যাতায়াতের ক্ষেত্রে অন্ততপক্ষে দু'ঘণ্টা সময় বাঁচবে বলেই আশা করা হচ্ছে।