advertisement

LPG Cylinder Crisis: বাণিজ্যিক গ্যাসের চরম হাহাকার! অস্তিত্ব রক্ষায় পুরনো আমলের পদ্ধতিতে তৈরি হচ্ছে মিষ্টি, ভাতের হোটেলেও ফিরল কাঠ-কয়লা

Last Updated:

Nadia LPG Cylinder Crisis: ব্যবসা টিকিয়ে রাখতে এবার ঐতিহ্যের প্রত্যাবর্তন! বাণিজ্যিক গ্যাসের জোগান স্বাভাবিক না হওয়ায় চরম বিপাকে পড়েছেন মিষ্টির দোকান ও হোটেল মালিকরা। দিনের পর দিন বুকিং করেও মিলছে না সিলিন্ডার, ফলত বাধ্য হয়েই কাঠ-কয়লার উনুনে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা।

+
কাঠের

কাঠের উনুনেই চলছে রান্নাবান্না

নদিয়া, মৈনাক দেবনাথ: বাণিজ্যিক গ্যাসের আকাল! বন্ধ হয়ে যাওয়ার জোগাড় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ-সহ ছোটখাটো চায়ের দোকান, বাড়ির হেঁশেলেও টান। কালোবাজারের রমরমা, ৮৫ টাকার গ্যাস ১৩০-১৩৫ টাকা, দীর্ঘদিন ধরে কমার্শিয়াল গ্যাস মিলছে না গ্যাস অফিস থেকেও! ১৮৮৬ টাকা ছিল ১৯ কেজি কমার্শিয়াল গ্যাসের দাম বর্তমানে ১৯৯১ টাকা। পাঁচ কেজি ছোট বাণিজ্যিক গ্যাস আগে ছিল ৫৪৩ টাকা এখন বেড়ে হয়েছে ৫৬২ টাকা। তবে বর্তমানে কোনও ধরনের কমার্শিয়াল গ্যাসের সাপ্লাই নেই নদিয়ার বিভিন্ন জায়গায়, তা স্বীকার করছেন গ্যাস ডিস্ট্রিবিউটরের দায়িত্বে থাকা কর্মকর্তারাও।
আর এর ফলেই কালোবাজারি চলছে রমরমা! দোকানদাররা পড়েছেন মহা বিপদে! আইনত না হলেও বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ যারা ১৪ কেজির গ্যাস কিনতে পারতেন না তারা খোলা মার্কেট থেকে দুই এক কেজি গ্যাস কিনে জ্বালানি হিসেবে ব্যবহার করতেন, তবে সেক্ষেত্রে ৮৫ থেকে ৯০ টাকা কেজি প্রতি মিলত। ডোমেস্টিক গ্যাস ১৪ কেজিতে বেড়েছে ৬০ টাকা অর্থাৎ কেজি প্রতি পাঁচ টাকার কাছাকাছি, সেক্ষেত্রে ৯০- ৯৫ টাকার জায়গায় ১০০ টাকা হলেও ঠিক থাকত, কিন্তু কোথাও ১৩০ কোথাও বা ১৫০ ছাড়িয়েছে তাও অর্থের বিনিময়ে মিলছে না ঠিকমতো। বাধ্য হয়ে বহু মিষ্টির দোকানদার আগের মতোই কাঠের জ্বালানি ব্যবহার শুরু করেছে।
advertisement
advertisement
ছোটখাটো হোটেল উঠে যাওয়ার জোগাড়! তারা জানাচ্ছেন আগে তারা ৩০-৩৫ টি আইটেম রান্না করতেন যার মধ্যে মাছেরই থাকত ছয় থেকে সাত রকমের, কিন্তু বর্তমানে কোনও রকমে ডালভাত, সবজি সঙ্গে মাছ, ডিম অর্থাৎ সবমিলিয়ে চার থেকে পাঁচ পদ। সন্ধ্যায় রাস্তার পাশে অলিতেগলিতে রুটি বিক্রেতারা আরও ভয়ানক পরিস্থিতিতে, কারণ সে ক্ষেত্রে জ্বালানি লাগে আরও বেশি রাস্তার উপর কাঠের জ্বালানি ব্যবহার করা সম্ভব নয়, তাই বাধ্য হয়েই নিজের বাড়ির রান্না কাঠে সেরে পরিবারের সেই উদ্বৃত্ত গ্যাস দোকানের নিয়ে এসে কোনওরকমে ব্যবসা সামলাচ্ছিলেন। কিন্তু মুশকিল আগে আবেদনের সময় সীমা না থাকলেও এখন হিসাব মতন মাসে একটি করে গ্যাস মিলছে,  আর এর ফলেই যেমন নিজেদের সংসারের টান পড়েছে ঠিক তেমনই দোকানেও ভাটা লক্ষ্মী লাভে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে উপার্জনের শেষ চেষ্টা হিসেবে মিষ্টির দোকানেও ব্যবহৃত হচ্ছে কাঠের জাল ফাস্টফুডের দোকানদাররা বেশিরভাগ রান্না বাড়ি থেকে করে নিয়ে এসে কোনওক্রমে তা গরম করে বিক্রি করছেন পথের পাশে। এই পরিস্থিতি চলতে থাকলে মাঝারি ও ছোট ব্যবসা থেকে শুরু করে বড় বড় হোটেল রেস্তোরাঁও খুব বেশিদিন টানতে পারবে না স্বাভাবিকভাবে তা বলাই বাহুল্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Cylinder Crisis: বাণিজ্যিক গ্যাসের চরম হাহাকার! অস্তিত্ব রক্ষায় পুরনো আমলের পদ্ধতিতে তৈরি হচ্ছে মিষ্টি, ভাতের হোটেলেও ফিরল কাঠ-কয়লা
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement