advertisement

Shashi Panja House Attack: '৫০ জন মিলে হামলা, বিহার-ঝাড়খণ্ড থেকে লোক এনেছে', কী অভিযোগ শশী পাঁজার? মন্ত্রীর নেতৃত্বেই প্রথমে ইট বৃষ্টি, পাল্টা বিজেপি

Last Updated:

মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মিছিল থেকে তাঁর বাড়িতে হামলা চালানো হয়৷ বাসের ভিতরে বিজেপি কর্মীরা ইট নিয়েও এসেছিল বলে অভিযোগ করেছেন শশী পাঁজা৷

মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ৷
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ৷
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতা৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেই বিজেপি- তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক এলাকা৷ হামলা চালানোর অভিযোগ উঠল খোদ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে৷ মন্ত্রীর অভিযোগ, ব্রিগেডে যাওয়ার পথে বাস থেকে নেমে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করার পাশাপাশি তাঁর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে৷ পঞ্চাশ জনের বেশি বিজেপি কর্মী, সমর্থক মিলে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন শশী পাঁজা৷
শশী পাঁজা বলেন, ‘রাস্তায় বয়কট বিজেপি লেখা ফ্লেক্স দেখে বাস থেকে নেমে বিজেপি কর্মীরা সেই ফ্লেক্সগুলো প্রথমে ছিঁড়ল৷ তার পর ওরা চলে গেল৷ সেই ফ্লেক্সগুলি আবার যখন আমাদের দলের ছেলেরা লাগাচ্ছিল, তখন পরে অন্য একটি বাস থেকে নেমে বিজেপি কর্মীরা প্রথমে আমাদের কর্মী, সমর্থদের মারতে৷ আগত কর্মীদের হাসপাতালে পাঠানো হয়৷ এর পরেই আমরা প্রতিবাদ করি, রাস্তায় নামি৷ ঘাত প্রতিঘাতের মধ্যেই তখন আমার বাড়িতে এই ভাবে হামলা চালালো৷ পর পর বাস থেকে গুন্ডারা নেমে হামলা চালিয়েছে৷ আমাকেও মেরেছে ইট দিয়ে৷ এরা রাজনৈতিক কর্মী নয়, এরা গুন্ডা, খুনি৷ এরা নাকি বাংলা দখল করবে? বাসে করে ইট, বোতল, বোমা নিয়ে এসেছিল বিজেপি কর্মীরা৷’
advertisement
মন্ত্রীর আরও অভিযোগ, ‘যেভাবে আক্রমণ করেছে, এরা শুধু গুন্ডা নয়, এরা খুন করতে পারে৷ বিহার, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছে৷ আমাদের কাউন্সিলর, মহিলা পুলিশ সবাইকে মেরেছে৷ আমাদের কাছে সব ছবি, ভিডিও আছে৷’
advertisement
advertisement
মন্ত্রীর আরও অভিযোগ, অন্তত পঞ্চাশ জন বিজেপি কর্মী সমর্থক মিলে তৃণমূল কর্মী সমর্থক এবং তাঁর বাড়িতে হামলা চালায়৷ বাড়ির একতলায় জানলার কাঁচ ভাঙচুর করা হয়৷ বাড়ির দরজা লক্ষ্য করেও ইট ছোড়া হয়৷ শশী পাঁজা জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে পুলিশে এফআইআর করবেন তিনি৷ ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হন বলে দাবি তৃণমূল শিবিরের৷
advertisement
পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা অবশ্য অভিযোগ করেছেন, শশী পাঁজা এবং তাঁর মেয়ে পূজা পাঁজার নেতৃত্বেই গিরিশ পার্কের কাছে তাঁদের উপরে প্রথমে হামলা চালানো হয়৷ ব্রিগেডে যাওয়ার সময় তাঁদের বাসে প্রথমে হামলা চালায় তৃণমূল৷ বিজেপি কর্মীদের মারধর করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ৷ হামলায় তাঁদের এক কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Shashi Panja House Attack: '৫০ জন মিলে হামলা, বিহার-ঝাড়খণ্ড থেকে লোক এনেছে', কী অভিযোগ শশী পাঁজার? মন্ত্রীর নেতৃত্বেই প্রথমে ইট বৃষ্টি, পাল্টা বিজেপি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement