advertisement

Gas Cylinder Scarcity In Kolkata Maidan: ময়দানে সিলিন্ডার নিয়ে হাহাকার, খেলোয়াড়রা খাবেন কি, সিলিন্ডার যোগাড়ে নাজেহাল, কালোবাজারে গ্যাস কেনায় বাড়ছে দাম, এবার কি বন্ধের মুখে ক্যান্টিন

Last Updated:

রান্নার গ্যাসের সমস্যা। বন্ধ হওয়ার মুখে কলকাতার পরিচিত ময়দানের ক্যান্টিন গুলি। খেলোয়াড়রা খাবেন কী?

রান্নার গ্যাসের যোগান এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় প্রভাব পড়েছে সব জায়গায়। ব্যতিক্রম নয় কলকাতার ময়দান।
রান্নার গ্যাসের যোগান এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় প্রভাব পড়েছে সব জায়গায়। ব্যতিক্রম নয় কলকাতার ময়দান।
কলকাতা:  যুদ্ধের কারণে রান্নার গ্যাসের দোকানের সমস্যা দেখা দিয়েছে রাজ্য জুড়ে। সকাল থেকে দীর্ঘ লাইন রান্নার গ্যাস সরবরাহ করা দোকানগুলিতে। রান্নার গ্যাসের যোগান এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায় প্রভাব পড়েছে সব জায়গায়। ব্যতিক্রম নয় কলকাতার ময়দান। কলকাতার ময়দানের অন্যতম ঐতিহ্য ক্যান্টিন। চিকেন স্টু থেকে ঘুগনি পাউরুটি। সকালে জলখাবার থেকে দুপুরের খাওয়ার। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ এই ময়দানের ক্যান্টিনের উপর নির্ভরশীল।
সাধারণ মানুষ থেকে খেলোয়াড় সবাই এই ক্যান্টিনের খাবারের উপর নির্ভরশীল। ময়দানের পরিচিত ক্যান্টিন গুলির মধ্যে উল্লেখযোগ্য মোহনবাগান মাঠের ক্যান্টিন থেকে সিএবির ক্যান্টিন। সেন্ট্রাল এক্সাইজ এর ক্যান্টিন থেকে সিটি তালতলার ক্যান্টিন। গ্যাসের সমস্যার প্রভাব সব জায়গায় দেখা দিয়েছে। সাধারণত ময়দানে ১৭০০ থেকে ১৯০০ টাকার মধ্যে গ্যাস কিনে দোকান চালান দোকানদাররা। প্রত্যেকটি ক্যান্টিনে গড়ে কোথাও দিনে দুটো কিংবা দু দিনে তিনটে গ্যাস প্রয়োজন। গ্যাসের সংকটের কারণে এই মুহূর্তে ময়দানের ক্যান্টিন গুলিতে অতিরিক্ত দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। কালো বাজারের কারণে একেকটা গ্যাস সিলিন্ডারের দাম তিন থেকে চার হাজার টাকা হয়ে গেছে। কয়েকটি ক্যান্টিন সেই দাম দিয়েও গ্যাস কিনেছে। ফলে খাবারের দাম বাড়িয়ে দিয়েছে।
advertisement
advertisement
অনেক জায়গায় আবার অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস কিনতে চাইলেও যোগান নেই। তাই দিন কয়েকের মধ্যে সমস্যা না মিটলে ক্যান্টিন বন্ধ করে দেওয়ার ভাবনা। সিএবি পরিচালিত ক্রিকেট লীগের প্রত্যেকদিন দুপুরগুলিতে ক্লাবের খাওয়ার দিতে হয়। প্রত্যেকটা ক্লাবে ন্যূনতম ২৫ থেকে ৩০ টা খাওয়ার যায়। সেই খাবারগুলো দেওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। ময়দানে যারা ক্লাব করেন তারা বিকল্প হিসেবে ফলের যোগান করছেন দুপুরে।
advertisement
এমনকি অতিরিক্ত টাকা দিয়েও খাওয়ার কিনতে রাজি। কিন্তু গ্যাসে রান্না না হলে অতিরিক্ত দাম দিয়েই বা খাবার কোথায় পাওয়া যাবে। তাই চিন্তা থেকেই যাচ্ছে।। ময়দানে কাঠ কয়লায় রান্না বন্ধ। তাই সেই উপায় নেই। হলে যারা পাচ্ছেন তারা অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস কিনে মজুদ রাখছেন। যাদের যোগান নেই তারা খাওয়ার কমিয়ে দিয়েছেন। অনেক ক্লাবকে খাওয়ার দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে সব সেক্টরের মত কলকাতা ময়দানের সেক্টরেও গ্যাসের সংকটে নাজেহাল অবস্থা।।
advertisement
Eeron Roy Burman
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gas Cylinder Scarcity In Kolkata Maidan: ময়দানে সিলিন্ডার নিয়ে হাহাকার, খেলোয়াড়রা খাবেন কি, সিলিন্ডার যোগাড়ে নাজেহাল, কালোবাজারে গ্যাস কেনায় বাড়ছে দাম, এবার কি বন্ধের মুখে ক্যান্টিন
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement