advertisement

SSC Scam: নিয়োগ দুর্নীতির মামলায় স্বস্তি শান্তিপ্রসাদের! ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর প্রাক্তন SSC কর্তার

Last Updated:

SSC Teacher Recruitment Scam: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিংহের৷ শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷

নিয়োগ দুর্নীতির মামলায় স্বস্তি শান্তিপ্রসাদের! ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর প্রাক্তন SSC কর্তার
নিয়োগ দুর্নীতির মামলায় স্বস্তি শান্তিপ্রসাদের! ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর প্রাক্তন SSC কর্তার
কলকাতা: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের ইডির মামলায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট৷ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত শান্তি প্রসাদের জামিন মঞ্জুর করেন৷ তবে তাঁর জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করা হয়েছে বলেই জানা গিয়েছে৷
সূত্রের খবর, ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসির প্রাক্তন কর্তার। জামিনের ফলে তার জেলমুক্তি হল। যদিও এখনও তাঁকে মানতে হবে বেশকিছু শর্ত৷ তিনি নিজের এলাকা ছাড়তে পারবেন না। পাসপোর্ট জমা রাখতে হবে। দুটি ফোন নম্বর তদন্তকারী অফিসার ও থানায় দিয়ে রাখতে হবে। সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। তথ্যপ্রমাণ নষ্ট করা যাবে না।
advertisement
advertisement
প্রসঙ্গত, কয়েক মাস আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন শান্তিপ্রসাদ। কিন্তু ইডির মামলায় জেল হেফাজতে ছিলেন শান্তিপ্রসাদ। ইডির মামলায় জামিন মঞ্জুর হওয়ায় শান্তি প্রসাদের জেল মুক্তির সম্ভবনা রয়েছে বলেই জানা গিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেলমুক্তি হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বছরের ২২ জুলাই ইডি হানা দিয়েছিল তাঁর নাকতলার বাসভবনে। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ। প্রায় সাড়ে তিন বছর পর গত বছর নভেম্বরে জেল থেকে ছাড়া পান পার্থ চট্টোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: নিয়োগ দুর্নীতির মামলায় স্বস্তি শান্তিপ্রসাদের! ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর প্রাক্তন SSC কর্তার
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement