advertisement

AC Coaches In Express Train: এই রুটে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষ ব্যবস্থা, ব্যস্ত এই রুটে ভারতীয় রেল জুড়ে দিচ্ছে এসি কোচ

Last Updated:
AC Coaches In Express Train: ময়ূরাক্ষী এক্সপ্রেসে আধুনিকতার ছোঁয়া, যাত্রীদের সুবিধার্থে যুক্ত হল এসি থ্রি-টিয়ার কোচ
1/5
দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় ট্রেন ময়ূরাক্ষী এক্সপ্রেসে (১৩০৪৫) বড়সড় পরিবর্তন আনল রেল কর্তৃপক্ষ। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনেই এই ট্রেনে এবার থেকে যুক্ত করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত থ্রি-টিয়ার (3A) কোচ। মূলত আরামদায়ক ও উন্নতমানের পরিষেবা নিশ্চিত করতেই এই বিশেষ সংযোজন।

2/5
হাওড়া থেকে সিউড়িগামী এই ট্রেনটি মূলত সাধারণ দ্বিতীয় শ্রেণি (2S) এবং বসার কোচের জন্যই পরিচিত ছিল। কিন্তু গরমের সময় এবং বয়স্ক ও অসুস্থ যাত্রীদের যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে রেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে সাধারণ যাত্রীদের পাশাপাশি প্রিমিয়াম শ্রেণির যাত্রীরাও সরাসরি এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।

3/5
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩০৪৫ ময়ূরাক্ষী এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৪:২৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দেয়। যাত্রাপথে ৪ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে ট্রেনটি রাত ৮:৪৫ মিনিটে সিউড়ি পৌঁছায়। সপ্তাহে সাত দিনই এই পরিষেবা পাওয়া যাবে, যা নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক।

4/5
প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে হাওড়া থেকে সিউড়ি পর্যন্ত এসি থ্রি টিয়ারের মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫২০ টাকা। বর্তমানে এই কোচে বুকিং শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে 'কারেন্ট রির্জাভেশন অ্যাভেলেবিলিটি' সুবিধাও থাকছে, যা শেষ মুহূর্তের যাত্রীদের জন্য আশার আলো।

5/5
এই নতুন কোচ সংযোজনের ফলে ট্রেনের গুরুত্ব ও যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের মতে, যাত্রী স্বাচ্ছন্দ্যই তাঁদের প্রধান লক্ষ্য। যাত্রীরাও এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি, কারণ এখন থেকে গ্রীষ্মের দাবদাহ এড়িয়ে আরামদায়কভাবে ৪ ঘণ্টার এই সফর সম্পন্ন করা সম্ভব হবে। Input- Sudipto Gorai