Dilip Ghosh on SIR Final List: কাল চূড়ান্ত SIR তালিকা! কতজনের নাম বাদ যেতে পারে? কতজনের নামের পাশে থাকবে ‘অ্যাডজুডিকেট’ লেখা? আন্দাজ দিলেন দিলীপ ঘোষ
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Dilip Ghosh on SIR Final List: ৫০ লক্ষেরও বেশি মানুষ শুনানির জন্যে আসেননি বলে জানালেন দিলীপ ঘোষ৷ দেশের নিরাপত্তার খাতিরে ভোটার তালিকার এই নিবিড় সংশোধন প্রয়োজন বলে মত দিলীপ ঘোষের৷
কলকাতা: গত বুধবারই ভবানীপুরের একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এসআইআর প্রক্রিয়ায় বাদ যেতে পারে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম৷ তৃণমূলনেত্রী এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করার পরেই এ নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতারা৷ শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বিজেপি তো এটাই বলছে, আমরা বলছি এক থেকে দেড় কোটি ভুয়ো নাম আছে। এত লোককে বাঁচাবার জন্য নাটক করেছেন মুখ্যমন্ত্রীর লোকেরা৷’’
দিলীপ ঘোষের কথায়, ‘‘কোর্টে গিয়েছিলেন; কোর্টও বুঝে গেছে। তারাও ছাড়ছে না। এই যে শুদ্ধিকরণ চলছে ভোটার লিস্টে আমরা চাইছি সঠিকভাবে কাজটা হোক। কমিশন আদালত সবাই বোঝে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এত বিদেশী লোক ঢুকে গেছে তারা যদি নাগরিক হয়ে যায়! ভোটার হয়ে যায়! তাহলে গণতন্ত্রের কি মানে থাকে। দেশের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে।’’
advertisement
আরও পড়ুন : ‘শেষ করতে চেয়েছিল.. বিরাট রাজনৈতিক চক্রান্ত,’ আবগারি মামলার রায়ের পরেই কেঁদে ফেললেন কেজরিওয়াল
তাহলে আর কত নাম বাদ পড়তে পারে বলে মনে করছেন দিলীপ ঘোষ? বিজেপি নেতার উত্তর, ‘‘আমরা যেটা আন্দাজ করেছিলাম এক কোটির বেশি ভুয়োনাম আছে সেদিকেই যাচ্ছে। ৬৫ লোকের নাম বাদ গেছে। ৫০ লক্ষ লোককে এস আই আর শুনানিতে ডাকার পরেও আসেনি। এগুলো তো বাদ যাবেই। এরপরেও ৩৫ লক্ষ নাম যেগুলো অনেক ক্ষেত্রে ডিসপিউটেড সেগুলোর থেকেও কিছু নাম বাদ যেতে পারে।’’
advertisement
advertisement
জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে, তাতে নাম থাকবে সাত কোটি ৮ লক্ষ ভোটারেরই। কিন্তু, যে সমস্ত নাম বিচারাধীন, তাঁদের নামে পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেটেড’৷ এই ‘অ্যাডজুডিকেশনে’র আওতায় কতজনের নাম থাকতে পারে বলে মনে করছেন দিলীপ ঘোষ?
advertisement
নেতার কথায়, ‘‘দেখুন ৫৮ লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে। তারপরেও দেড় কোটি লোককে নোটিস করা হয়েছে। তার মধ্যে ৫০ লক্ষ লোক আসেনি। কাজেই এক কোটি পনেরো লক্ষ তো গেলই। এরপরেও হিয়ারিং এ নাম বাদ যেতে পারে। বাকি যে সমস্যা রয়েছে ধীরে ধীরে মিটে যাবে। সাপ্লিমেন্টারি লিস্ট বানাবে। যাদের কাছে বৈধ কাগজ আছে, তারা কেউ বাদ যাবে না; ভোটার লিস্টে নাম থাকবে, ভোট দেবে।’’
Location :
West Bengal
First Published :
Feb 27, 2026 3:56 PM IST










