advertisement

Delhi Liquor Policy Case: প্রমাণ পাওয়া যায়নি কিছুই! দিল্লি আবগারি মামলা থেকে অব্যাহতি অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার

Last Updated:

‘সত্যের জয় হল,’ আদালত চত্বরেই কেঁদে ফেললেন কেজরিওয়াল৷ প্রমাণের অভাবে দিল্লি আবগারি মামলার ২৬ অভিযুক্তের বিরুদ্ধে কোনও চার্জ গঠন করতে অস্বীকার বিচারকের৷ প্রত্যেককেই মামলা থেকে অব্যাহতি৷

অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার অব্যাহতি
অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার অব্যাহতি
নয়াদিল্লি: প্রথমে জেলে যেতে হয়েছিল মণীশ সিসোদিয়াকে৷ তারপরে কালক্রমে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালও৷ আবগারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পরে জেল থেকেও ‘রাজকার্য’ সামলেছিলেন তিনি৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ পরের নির্বাচনেই হারাতে হয়েছিল ক্ষমতা৷ দিল্লির কেজরি সরকারের আমলে ঘটা সেই বহু বিতর্কিত আবগারি দুর্নীতি থেকে অবশেষে অব্যাহতি পেলেন কেজরি এবং সিসোদিয়া দু’জনেই৷ আদালত জানিয়ে দিল, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণই করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷
দিল্লি কোর্টের রায়ের পরে আদালত চত্বরেই সাংবাদিকদের সামনেই কেঁদে ফেলেন তিনি৷ বলেন, ‘সত্যের জয় হয়েছে৷’
শুক্রবার দিল্লি আদালতের বিশেষ বিচারক জিতেন্দ্র সিং মামলার রায় দেওয়ার সময় জানান, প্রমাণের অভাবে দিল্লি আবগারি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ২৩ জনকেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে৷
advertisement
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ ‘খুঁজে’ পায়নি সিবিআই৷ আদালত বলেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনও মামলা তৈরি হয়নি এবং তদন্তকারী সংস্থার তরফে আনা মামলায় উল্লেখযোগ্য ত্রুটি লক্ষ্য করা গেছে।
শুধু তাই নয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনও জোরাল প্রমাণ ছাড়াই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে৷ আদালত জোরের সঙ্গে জানিয়েছে, সুবিচার করার জন্য সুষ্ঠুভাবে তদন্ত করা প্রয়োজন এবং মৌলিক৷ এক্ষেত্রে, অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছিল তা সিবিআই কর্তৃক পেশ করা প্রমাণাদি দ্বারা প্রতিষ্ঠিত হয় না৷
advertisement
বিচারক আরও জানিয়েছেন যে, সিবিআইয়ের চার্জশিটে একাধিক ত্রুটি রয়েছে এবং সাক্ষীর বয়ান বা উপযুক্ত প্রমাণ দ্বারা প্রামাণ্য প্রতিষ্ঠিত নয়৷
সিবিআই-এর অভিযোগ ছিল, দিল্লি আবগারি নীতিতে ‘বিশেষ কিছু’ পরিবর্তন আনতে ‘দক্ষিণের লবি’ ১০০ কোটি টাকা দিয়েছিল দিল্লির তৎকালীন শাসকদলকে৷ এই মামলায় ২০২২ সালে প্রথম চার্জশিট ফাইল করেছিল সিবিআই৷ তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিটে কেজরিওয়াল এবং সিসোদিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Liquor Policy Case: প্রমাণ পাওয়া যায়নি কিছুই! দিল্লি আবগারি মামলা থেকে অব্যাহতি অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement