advertisement

TMC on Women Voter: ধরে রাখতে হবে ‘মহিলা ভোট’! ‘বসন্ত আজ বঙ্গে’ থেকে ‘গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি’ একেরপর এক কর্মসূচি তৃণমূলের

Last Updated:

পূর্ববর্তী প্রায় সব নির্বাচনেই দেখা গেছে, ভোট শতাংশের হিসাবে বিজেপির তুলনায় তৃণমূলের দিকে মহিলা ভোট অনেকটাই বেশি৷ অন্যদিকে, পড়শি রাজ্য বিহারে নীতীশ-বিজেপির জয়ের পিছনের অন্যতম কারণও ছিলেন মহিলারাই৷ তাই মহিলা ভোটে বিশেষ নজর তৃণমূলের৷

মহিলা ভোটার৷
মহিলা ভোটার৷
কলকাতা: আর বড় জোর মাস খানেক৷ তারপরই রাজ্যে বিধানসভা ভোট৷ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল-সহ অন্য রাজনৈতিক দলগুলি৷ এবারের নির্বাচনেও মহিলা ভোটের উপরে বিশেষ নজর দিতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ সূত্রের খবর, সাংগঠনিক ক্ষেত্রে জোরদার প্রচার পর্বে নামছে তৃণমূলের মহিলা সংগঠন। দোল উৎসব থেকেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি, বুথে বুথে জোরদার জনসংযোগ। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’৷ এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের জন্য রাজ্য সরকার যা যা করেছে তা আরও একবার প্রচারে হাতিয়ার করছে তৃণমূল। এই প্রকল্পের অধীনে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী, স্বাস্থ্যসাথী থেকে কৃষকবন্ধু, মহিলাদের নানা সামাজিক প্রকল্প নিয়ে হবে প্রচার।
আগামী ৮ মার্চ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হবে কর্মসূচি হবে ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে হবে পদযাত্রা। ‘ন্যায়-সম্মান, শান্তি, আশা, মহিলা ক্ষমতায়নে দিদি-ই ভরসা’, এই ইস্যুকে সামনে রেখে হবে জোরদার প্রচার। পাশাপাশি বাছাই করা হয়েছে ১০’টি ইস্যু। যে সব সামাজিক প্রকল্পে নারীদের অগ্রাধিকার রয়েছে তা নিয়েও চলবে প্রচার। এর জন্যে বিশেষ প্রচার স্লোগান তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
এর পাশাপাশি মহিলা কৃষকদের কাছেও যাবার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘গোবিন্দভোগ, তুলাইপাঞ্জী, কনকচূড়, পেয়েছে বিশ্বস্বীকৃতি, মহিলা কৃষকরা কৃতজ্ঞ, দিদির প্রতি।’ এই স্লোগানে চলবে গ্রামীণ এলাকায় প্রচার। সূত্রের খবর, দোল/হোলিতে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করা হবে। SIR এর কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতিতে হবে জেলায় জেলায় রক্তদান শিবির।
advertisement
বিহারের বিধানসভা ভোটে নীতীশ কুমার সরকারের প্রতিষ্ঠান-বিরোধিতা ঠেকাতে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েছে। প্রতিবেশী রাজ্যে মহিলাদের অংশগ্রহণ বেশি তা-ই নয়, এ বার সেই ভোটে বিজেপি-নীতীশ জোট অনেকখানি এগিয়ে গিয়েছে বলে বিশ্লেষণে ধরা পড়েছে। বিহারের অভিজ্ঞতায় দলের নির্বাচনী কৌশল সাজাতে চাইছে তৃণমূল। দলের এক নেতার কথায়, ‘‘বিহারে এই ইঙ্গিত রয়েছে। তবে এ রাজ্যে গত ১৫ বছরে সরকারি প্রকল্পের সুবিধা বিলি করে মহিলাদের বড় অংশের সমর্থন তৃণমূলই পেয়েছে। আমাদের ২০১৬ ও ২০২১ সালের সেই ধারা অটুট রাখতে হবে।’’
advertisement
রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট ছিল ৪৮%-এর বেশি। কিন্তু তিন বছরের মাথায় লোকসভা ভোটে তা দুই শতাংশ কমেছে। উল্টো দিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপি ২০২১ সালের বিধানসভা ও ’২৪ সালের লোকসভা ভোটে নিজেদের ভোট সামান্য বাড়াতে পেরেছে। দলীয় সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূলের পক্ষে পুরুষের থেকে মহিলাদের সমর্থন তিন শতাংশ বেশি। বিজেপির মহিলা সমর্থন পুরুষের তুলনায় দুই শতাংশ কম। কিন্তু মহিলা ভোট অটুট রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেটাকেই ধরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস ।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC on Women Voter: ধরে রাখতে হবে ‘মহিলা ভোট’! ‘বসন্ত আজ বঙ্গে’ থেকে ‘গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি’ একেরপর এক কর্মসূচি তৃণমূলের
Next Article
advertisement
Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
  • ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে ভারত

  • তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

  • নেট রান রেটে কে এগিয়ে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement