advertisement

Earthquake Today: ভূমিকম্পে কাঁপল বসিরহাট, বসতবাড়ি থেকে স্কুল একাধিক জায়গায় ফাটল, আতঙ্কে বাসিন্দারা

Last Updated:

Earthquake Today: ভূমিকম্পে কেঁপে উঠল বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও গ্রামাঞ্চলে। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তার খাতিরে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

+
ভূমিকম্পে

ভূমিকম্পে ভেঙে পড়ল টাইলস

বসিরহাট, জুলফিকার মোল্যা: ভূমিকম্পে সারা বাংলার পাশাপাশি তীব্র কম্পন অনুভূত হয় বসিরহাট মহাকুমা এলাকায়। একাধিক বাড়ি ও ভবন, স্কুলে  ফাটল, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। হঠাৎ কম্পনে কেঁপে ওঠে বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও গ্রামাঞ্চলে। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তার খাতিরে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গোটা মহাকুমা জুড়ে তৈরি হয় উৎকণ্ঠার পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিমোহিনীর পশ্চিম পাড়ায় একটি বাড়ির ভেতরে টাইলস খসে পড়ে। কম্পন অনুভব করেই পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বাইরে চলে আসেন। যদিও বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি, তবুও আতঙ্কে কিছুক্ষণ বাড়ির বাইরে অবস্থান করেন বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চতুর্থ স্টেজ লিভার ক্যানসারে রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু! মারণ এই রোগের প্রাথমিক লক্ষণ কী? কোন উপসর্গ দেখলেই চিকিৎসকের কাছে যাবেন? জানুন
অন্যদিকে, সন্দেশখালির উত্তর নলকোড়া নিত্যানন্দ এফপি স্কুল, কালিনগর হাইস্কুলের এটি দেওয়ালে ফাটল দেখা যায় বলে খবর। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন। বসিরহাট ৭২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের কাঁচ ভেঙে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। ব্যবসায়ীরা জানান, আচমকা কম্পনে কাচ ভেঙে পড়েছে স্কুলের।
advertisement
বসিরহাট মহাকুমার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে। কোথাও বাড়ির দেওয়ালে চিড় ধরেছে, কোথাও বা হালকা ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তীব্রতা ও উৎপত্তিস্থল বাংলাদেশের খুলনা। যার কিছুটা প্রভাব পড়ল বসিরহাট মহাকুমার বেশ কিছু এলাকায়। তবে আপাতত বড় ধরনের প্রাণহানির কোনও খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের মনে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Earthquake Today: ভূমিকম্পে কাঁপল বসিরহাট, বসতবাড়ি থেকে স্কুল একাধিক জায়গায় ফাটল, আতঙ্কে বাসিন্দারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement