অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট করার অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে। এক ভিডিও শেয়ার করে কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন টলি অভিনেত্রী। মাঞ্চু দাদা নিউ নামের একটা অ্যাকাউন্টে মেনশন করে অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রাবন্তী জানান, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করে, মিম বানিয়ে এবং নানা ভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল। সেটা চলছিল, আমি চুপ ছিলাম। কিন্তু সম্প্রতি ঠাকুরমার ঝুলি বলে আমি একটি ছবিতে অভিনয় করছি। সেখানে এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করছি। তার জন্য ওজন বাড়িয়েছি, তাই আগের তুলনায় ওয়েট পুট অন হয়েছে। সম্প্রতি আমি একটা নাচের পারফরম্যান্স করি। আমার শারীরিক গঠন নিয়ে নানা ভাবে সোশ্যাল মিডিয়া কুমন্তব্য এবং ছবি বিকৃত করে ট্রোল করা হচ্ছে। তাই সাইবার ক্রাইমে যেতে বাধ্য হয়েছি।



