advertisement

সাবাধান! ডায়াবেটিসের সমস্যা থাকলে এই ১০টি অভ্যাস বদলান

Last Updated:

রক্তে শর্করার মাত্র স্বাভাবিক রাখতে রোজকার জীবনে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়।

#কলকাতা: ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখা বড়ই কঠিন। রক্তে শর্করার মাত্র স্বাভাবিক রাখতে রোজকার জীবনে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। ত্যাগ করতে হয় বহু বদ অভ্যাস। তবে ডায়াবেটিস থাকলে ঠিক কী কী বিষয়ের দিকে লক্ষ রাখা উচিৎ তা জেনে নিতে হবে।
১) প্লেটে থাকা খাবারের কার্বোহাইড্রেট মাত্রা সব সময় গণনা করে নিতে হবে। বিশেষ করে সারাদিনে কতটা কার্বোহাইড্রেট খাচ্ছি সেদিকে মনোযোগ দিতে হবে।
advertisement
২) খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে ফাইবার রাখতে হবে । ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
advertisement
৩) প্রতিদিন সকালে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুতে হবে, যাতে জানা যায় যে সারা দিন রক্তে শর্করাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ঠিক কী করতে হবে।
৪) প্রতিদিন হালকা ব্যায়ামের অভ্যাস করা উচিৎ। ব্যায়াম শরীর ফিট রাখবে এবং ওজন কমাবে।ওজন বাড়লে ডায়াবেটিসের বড় সমস্যা হতে পারে।
advertisement
৫) চিনি বা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে । মিষ্টি খেতে ইচ্ছে হলে তাজা ফল খেতে পারেন।
৬) সারাদিন জল পান করতে থাকুন এবং সঙ্গে জল রাখুন। শরীরে জলের কোনো ঘাটতি থাকা উচিৎ নয় এবং হাইড্রেশন বজায় রাখা উচিৎ ।
৭) মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে । ডায়াবেটিস থাকলে স্ট্রেস শরীরের জন্য মোটেও ভাল নয়।
advertisement
৮) অফিসে যাওয়ার সময় সব সময় দুপুরের খাবার সঙ্গে রাখতে হবে ।
৯) সকালের ব্রেকফাস্ট এড়িয়ে যাবেন না।
১০) সকালে ডিটক্স ওয়াটার বানিয়ে পান করতে পারেন। মেথি বীজের জল সাধারণত ডায়াবেটিসে উপকারী প্রমাণিত হয়।
১১) ধূমপান করা চলবে না কারণ এটি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং শরীরের ভাল কোলেস্টেরলের মাত্রা কমতে পারে।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবাধান! ডায়াবেটিসের সমস্যা থাকলে এই ১০টি অভ্যাস বদলান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement