advertisement

IND vs ZIM : বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে চার দল, ভারতের বিদায় প্রায় নিশ্চিত! সহজ অঙ্ক দেখে নিন, টিম ইন্ডিয়ার সুযোগ নেই আর!

Last Updated:

IND vs ZIM : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ভারতের কম। পয়েন্ট টেবিলের অঙ্ক বদলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ জিততেই।

News18
News18
কলম্বো : চলতি টি২০ বিশ্বকাপ ২০২৬-এ সুপার-৮ পর্বেও দারুণ সব ম্যাচ হচ্ছে। কিন্তু টিম ইন্ডিয়ার ভাগ্য যেন অন্য দিকেই এগোচ্ছে। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারের পর ভারতের চাপ কয়েক গুণ বাড়ল। সোমবার উইন্ডিজ-এর জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানের বিশাল জয় ভারতের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ের পর ভারতীয় দলের জন্য সেমিফাইনালে ওঠা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাকি ম্যাচগুলোর ফলাফল যদি বর্তমান সমীকরণ অনুযায়ী যায়, তা হলে ভারতের ভাগ্যে কী আছে তা বলা কঠিন। ভারতের সামনে এখন যে দুটি ম্যাচ বাকি আছে, সেখানে শুধু জয় পেলেই চলবে না—বড় ব্যবধানে জিততেও হবে।
advertisement

সোমবারের পর সেমিফাইনালের দৌড়ে এগিয়ে চার দল

advertisement
উইন্ডিজের জয়ের পর এখন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে দুটি করে পয়েন্ট। গ্রুপ বি থেকে ইংল্যান্ডও সমান পয়েন্ট নিয়ে আপাতত সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটে (+৫.৩৫০) বড় ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে।
advertisement
নেট রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকা (+৩.৮০০) দ্বিতীয় এবং ইংল্যান্ড (+২.৫৫০) তৃতীয় স্থানে রয়েছে। উইন্ডিজের এই বিশাল নেট রান রেটই ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
উইন্ডিজ যেভাবে ভারতের সমীকরণ কঠিন করে দিল:
১. নেট রান রেটে বিশাল ব্যবধান
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানের জয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের নেট রান রেট +৫.৩৫-এ তুলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা রয়েছে +৩.৮০-এ। এই অবস্থায় ভারত যদি কোনওভাবে নিজেদের নেট রান রেট ০.০০-তেও নিয়ে আসে, তবুও শীর্ষ দুইয়ে ওঠা কঠিন হয়ে যাবে। কারণ উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা অনেকটাই এগিয়ে রয়েছে।
advertisement
২. জটিল সমীকরণ
যদি ভারতীয় দল জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে, তাহলে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলের ৪ পয়েন্ট করে হতে পারে।
আরও পড়ুন- Team India: তিনিও ‘অধিনায়ক’! ভারত হারতেই হলেন সরব! দল নিয়ে বলে দিলেন বড় কথা!
সেই পরিস্থিতিতে সেমিফাইনালে উঠতে হলে ভারতকে অন্তত এই দুই দলের মধ্যে একটির চেয়ে ভাল নেট রান রেট রাখতে হবে। কিন্তু সমস্যাটা এখানেই। বর্তমানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ভারতের তুলনায় অনেক এগিয়ে। ফলে সমীকরণ এখন টিম ইন্ডিয়ার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
advertisement

ভারতের সামনে এখন কী কী রাস্তা খোলা আছে

সুপার-৮ পর্বে বড় হার ভারতের সমীকরণ জটিল করে দিয়েছে। বর্তমানে ভারতের নেট রান রেট –৩.৮০০ এবং তারা গ্রুপে তৃতীয় স্থানে। অন্যদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান শক্ত করেছে। এখন সম্ভাব্য সব সমীকরণ দেখা যাক—
advertisement
ভারত যদি বাকি দুই ম্যাচই জেতে এবং ৪ পয়েন্টে পৌঁছয়, তাহলে গ্রুপে অন্তত দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকবে। তবে এখানেও বড় ব্যবধানে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত যদি মাত্র একটি ম্যাচ জেতে, তা হলে সেমিফাইনালের ভাগ্য পুরোপুরি নেট রান রেটের উপর নির্ভর করবে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের ফলও বড় ভূমিকা নেবে।
advertisement
ভারত যদি আর একটি ম্যাচও হেরে যায়, তাহলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে।

নেট রান রেটের কঠিন অঙ্ক

যদি ভারত রান তাড়া করে

ভারতের নেট রান রেট ০.০০-তে আনতে হলে অত্যন্ত কঠিন সমীকরণ মেলাতে হবে। ধরা যাক জিম্বাবোয়ে ১২০ বা ১৫০ রান করল। ভারতকে সেটি মাত্র ৮.২ ওভারে তুলতে হবে। যা কার্যত অসম্ভবের কাছাকাছি।
আর দক্ষিণ আফ্রিকার (+৩.৮০০) নেট রান রেট ছাড়াতে হলে সেই লক্ষ্য তুলতে হবে মাত্র ৫.২ ওভারে—যা বাস্তবে কল্পনারও বাইরে।

যদি ভারত আগে ব্যাট করে

চেন্নাইয়ে যদি অধিনায়ক সূর্য টস জিতে ব্যাটিং নেন, তা হলে ০.০০ নেট রান রেটে পৌঁছতে জিম্বাবোয়েকে ভারতের স্কোরের থেকে কমপক্ষে ৭৬ রান কমে অলআউট করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ZIM : বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে চার দল, ভারতের বিদায় প্রায় নিশ্চিত! সহজ অঙ্ক দেখে নিন, টিম ইন্ডিয়ার সুযোগ নেই আর!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement