advertisement

তিলজলায় গভীর রাতে চলল গুলি...! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথাড়ি গুলির অভিযোগ, গুরুতর জখম যুবক

Last Updated:

Tiljala Firing: তিলজলায় এলোপাথাড়ি গুলি! অভিযোগ, মুদিখানার দোকানে চুরিকে কেন্দ্র করে বচসা গড়ায় গুলি পর্যন্ত। আর সেই ঝামেলা চরমে পৌঁছলে অভিযোগ, নিয়াজকে লক্ষ্য করে গুলি চালায় সলমন নামের এক যুবক।

তিলজলায় এলোপাথাড়ি গুলি
তিলজলায় এলোপাথাড়ি গুলি
কলকাতা: বচসার জেরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল তিলজলা থানা এলাকায়। অভিযোগ, সোমবার সন্ধ্যায় মহ: নিয়াজের সঙ্গে মহ সলমনের বচসা হয়। সেই সময় নিয়াজকে হুমকিও দেয় সলমন। পরে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তার উপর সলমন হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ, গভীর রাতে প্রায় ১টা নাগাদ সলমন ও তার সঙ্গীরা নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে উদ্দেশ্য করে এলোপাথারি গুলি চালায় সলমন। অভিযোগ নিয়াজের দুই পায়ে মোট তিনটি গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়।
advertisement
advertisement
2সি, তিলজলা রোডে নিয়াজের বাড়ির সামনে ঘটনা ঘটে। সকাল থেকেই মহিলারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অন্যদিকে নিয়াজের বাড়ির লোকজন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে অপেক্ষায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুদিখানা দোকানে চুরিকে কেন্দ্র করে বচসা শুরু হয়। আর সেই ঝামেলা চরমে পৌঁছলে নিয়াজকে লক্ষ্য করে গুলি চালায় সলমন। অভিযোগ, এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কার্যকলাপের সঙ্গে সলমনের নাম জড়িয়েছে।
advertisement
সূত্রের খবর, আহত মোঃ নিয়াজ বাইকের মেকানিক। অভিযুক্ত সলমন, এলাকায় ল্যাংড়া সলমন বলে পরিচিত। অভিযোগ এর আগে গুলি চালাতে গিয়ে নিজের পায়েই গুলি লেগে পা বাদ যায় সলমনের। সলমনের বিরুদ্ধে অভিযোগ, দিনে দুপুরে বন্দুক নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় এই যুবক। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। মোতায়েন রয়েছে বেনিয়াপুকুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তিলজলায় গভীর রাতে চলল গুলি...! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথাড়ি গুলির অভিযোগ, গুরুতর জখম যুবক
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement