advertisement

Holi Special Train: দোলের ছুটিতে টিকিট নিয়ে 'নো টেনশন'! হোলি স্পেশ্যাল চলাচলের মেয়াদ বৃদ্ধি! জানুন স্টপেজ, নয়া টাইমটেবিল

Last Updated:

Holi Special Train: হোলি স্পেশ্যাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি। নতুন সময় অনুযায়ী কলকাতা, মুম্বই, অমৃতসর, সেকেন্দ্রাবাদ থেকে অতিরিক্ত ট্রিপ চালানো হবে। যাত্রীদের সুগম ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে এই ট্রেনগুলির চলাচলের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত।

হোলি স্পেশ্যাল ট্রেন
হোলি স্পেশ্যাল ট্রেন
কলকাতাঃ উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, ফেব্রুয়ারি-মার্চ ২০২৬ সময়কালে চারজোড়া হোলি স্পেশ্যাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ট্রেন নং. ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ-নাহরলগুন-সেকেন্দ্রাবাদ) এবং ০৩১২৯/০৩১৩০ (কলকাতা টার্মিনাল-নিউ জলপাইগুড়ি-কলকাতা টার্মিনাল) উভয় দিকে একটি করে অতিরিক্ত ট্রিপ চালানো হবে। ট্রেন নং. ০৯১৮৯/০৯১৯০ (মুম্বই সেন্ট্রাল-কাটিহার-মুম্বই সেন্ট্রাল) উভয়দিকে ছ’টি অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে এবং সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন নং. ০৪৬১৪/০৪৬১৩ (অমৃতসর-কাটিহার-অমৃতসর) উভয়দিকে তিনটি অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে। এই ট্রেনগুলি পরিষেবার বিদ্যমান সময়সূচি স্টপেজ একই থাকবে।
ট্রেন নং. ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ-নাহরলগুন) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে এবং ফিরতি ট্রেন নং. ০৭০৪৭ (নাহরলগুন-সেকেন্দ্রাবাদ) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ২ মার্চ, ২০২৬ তারিখে চলবে। একইভাবে, ট্রেন নং. ০৩১২৯ (কলকাতা টার্মিনাল-নিউ জলপাইগুড়ি) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চলবে। ফিরতি পথে, ট্রেন নং. ০৩১৩০ (নিউ জলপাইগুড়ি-কলকাতা টার্মিনাল) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ১ মার্চ, ২০২৬ তারিখে চলবে।
advertisement
আরও পড়ুনঃ আঙুরের গায়ের সাদা আস্তরণ খুবই ‘বিষাক্ত’! শুধু জল দিয়ে ধুলেই হবে না, পরিষ্কার করার সঠিক উপায় জানুন, নচেৎ শরীরের প্রচুর ক্ষতি
অন্যদিকে, ট্রেন নং. ০৯১৮৯ (মুম্বাই সেন্ট্রাল – কাটিহার) ২১ ফেব্রুয়ারী থেকে ২৮ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রতি শনিবারে চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে, ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার-মুম্বই সেন্ট্রাল) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ২৪ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবারে চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে, ট্রেন নং. ০৪৬১৪ (অমৃতসর-কাটিহার) সাপ্তাহিক স্পেশ্যাল ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রতি বুধবারে চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। ফিরতি পথে, ট্রেন নং. ০৪৬১৩ (কাটিহার-অমৃতসর) সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চলাচলের জন্য পরিষেবা বৃদ্ধি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অমিতাভের নাতনি নব্যা নন্দার উজ্জ্বল কেরিয়ার! কোথায় পড়াশোনা করেছেন তিনি? বছরে কত টাকা খরচ? আপনি চাইলে সন্তানকে কীভাবে ভর্তি করবেন? জানুন
এই ট্রেন পরিষেবাগুলিকে সম্প্রসারণ করা ফলে এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের অপেক্ষরত তালিকাভুক্ত যাত্রীদেরকে উপকৃত করবে। ফলে উত্তর-পূর্বাঞ্চল, পূর্ব এবং উত্তর অঞ্চলের মধ্যে সংযোগ আরও উন্নত করবে, যাত্রীদের সুগম চলাচল নিশ্চিত করবে এবং আঞ্চলিক সংহতি ও উন্নয়নকে উৎসাহিত করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Holi Special Train: দোলের ছুটিতে টিকিট নিয়ে 'নো টেনশন'! হোলি স্পেশ্যাল চলাচলের মেয়াদ বৃদ্ধি! জানুন স্টপেজ, নয়া টাইমটেবিল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement