Massive Fall In Gold Price: সোনার দামে বিরাট ধস ! এবার কি ১ লাখ টাকার নীচে নামবে দাম ?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Massive Fall In Gold Price: আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ১০ গ্রামে সোনার দাম ১ লাখ টাকার নিচে নামবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
advertisement
চলমান ইরান-আমেরিকা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে সঙ্কট তৈরি হলেও, শক্তিশালী মার্কিন ডলার, বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং তেলের দামের উর্ধ্বগতির কারণে পণ্যের (কমোডিটি) চাহিদা কমে যাচ্ছে।সাধারণত ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় এই ধরনের পণ্যকে ‘সেফ-হেভেন’ হিসেবে ধরা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চাহিদা দুর্বল হয়ে পড়েছে।
advertisement
COMEX-এ রুপোর ফিউচারস একদিনেই প্রায় ৫ শতাংশ ধসে পড়ে প্রতি আউন্সে ৭০ ডলারের নিচে নেমে এসেছে। সোনা ও রুপা—দুটিই বর্তমানে চাপের মুখে রয়েছে। নির্দিষ্ট দামের সীমা ধরে রাখতে হিমশিম খাচ্ছে এবং ধারাবাহিকভাবে দামে পতন (pull-back) দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক মাস আগে প্রতি আউন্সে ১১৯ ডলারের সর্বোচ্চ স্তর থেকে বর্তমান রুপার ফিউচারসে তীব্র সংশোধন লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
এর আগে ১৯৭৯-১৯৮০ সময় সোনার দাম প্রতি আউন্সে ৮৫০ ডলারেরও বেশি বেড়ে গিয়েছিল। এই সময়টি ইরানি বিপ্লবের সঙ্গে মিলে যায়, যার ফলে তেলের সরবরাহে বিঘ্ন ঘটে এবং শীতল যুদ্ধের উত্তেজনাও বৃদ্ধি পায়।তবে ১৯৮৩ সালে সেই বুদবুদ ফেটে যায়, যখন সোনার দাম প্রায় ১৫-২০ শতাংশ কমে প্রতি আউন্সে প্রায় ৩৭৫ থেকে ৪০০ ডলারের মধ্যে নেমে আসে।









