advertisement

গত ৫ বছরে ক্রমশ কমেছে বিধানসভা পরিচালনার দিন ! সপ্তদশ বিধানসভার কী ছবি? দেখে নিন

Last Updated:

সচিবালয় সূত্রের খবর, শাসকের তুলনায় গড় প্রশ্নে এগিয়ে বিরোধীরা। তবে বিরোধীরা প্রশ্ন জমা দিলেও উপস্থিত ছিলেন না জবাবের সময়। ঘন ঘন ওয়াক আউট করে চলে যাওয়া তার একটা কারণ। সংসদীয় ব্যবস্থায় বিরোধীরা, শাসকের তুলনায় বেশি প্রশ্ন তোলার সুযোগ পান। এলাকার নানা দাবি দাওয়া, সমস্যা, চাহিদা তুলে ধরেন বিরোধীরা। তবে সেই সুযোগ বিরোধীরা কাজে লাগাতে পারেনি।

গত ৫ বছরে ক্রমশ কমেছে বিধানসভা পরিচালনার দিন
গত ৫ বছরে ক্রমশ কমেছে বিধানসভা পরিচালনার দিন
আবীর ঘোষাল, কলকাতা: সপ্তদশ বিধানসভায় ক্রমাগত কমেছে অধিবেশনের দিনক্ষণ। বিধানসভার সচিবালয়ের পরিসংখ্যানে তেমনই উল্লেখ। দিন কমলেও বিধানসভায় প্রশ্ন এসেছে ৪১৬২টি। যদিও জবাব দেওয়া হয়েছে মাত্র ১৬০৪ টির। সচিবালয় সূত্রের খবর, শাসকের তুলনায় গড় প্রশ্নে এগিয়ে বিরোধীরা। তবে বিরোধীরা প্রশ্ন জমা দিলেও উপস্থিত ছিলেন না জবাবের সময়। ঘন ঘন ওয়াক আউট করে চলে যাওয়া তার একটা কারণ। সংসদীয় ব্যবস্থায় বিরোধীরা, শাসকের তুলনায় বেশি প্রশ্ন তোলার সুযোগ পান। এলাকার নানা দাবি দাওয়া, সমস্যা, চাহিদা তুলে ধরেন বিরোধীরা। তবে সেই সুযোগ বিরোধীরা কাজে লাগাতে পারেনি।
সচিবালয় সূত্রে খবর, শাসক দলের একটা বড় অংশের বিধায়ক উপস্থিত থেকেও প্রশ্ন করেননি। এমনকী, এলাকার কোনও বিষয়ে উল্লেখ পর্যন্ত করেননি। পাশাপাশি সচিবালয়ের রিপোর্টে উল্লেখ বিধায়কদের অনুপস্থিতির বিষয় ৷ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীও একাধিকবার শাসক দলের বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার পরেও অবস্থার বদল ঘটেনি বলে উল্লেখ।
advertisement
advertisement
২০২১ থেকে ২০২৬ বিধানসভা চলেছে ৪৫৪ ঘণ্টা ৩৫ মিনিট। পাঁচ বছরে বিধানসভা চলেছে ১৬৬ দিন। সপ্তদশ বিধানসভায় প্রশ্ন এসেছে ৪১৬২ টি। যদিও সেইসব প্রশ্নের বিধানসভায় উত্তর দেওয়া হয়েছে ১৬০৪ টি। সপ্তদশ বিধানসভায় প্রিভিলেজ এসেছে ২৯টি। বিধানসভায় বিল এসেছে ৯১টি।  বিধানসভায় মুলতুবি প্রস্তাব এসেছে ৩৯টি।বিধানসভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব এসেছে ২৭২ টি। মেনশন করা হয়েছে ৯৩২ টি। জিরো আওয়ার ৩৩টি ৷
advertisement
*সপ্তদশ বিধানসভা*
২০২১ সাল ১৪ দিন
২০২২ সাল ৪২ দিন
২০২৩ সাল ৪০ দিন
২০২৪ সাল ৩৬ দিন
advertisement
২০২৫ সাল ৩০ দিন
২০২৬ (মুলতুবির আগে পর্যন্ত) ৪ দিন
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, বারবার সমস্ত বিধায়কদের বলা হয়, আপনারা প্রশ্ন করুন। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন যদি তারা হাত না তোলেন আমি সুযোগ দেব কি করে? আবার একই রকম ভাবে লিখিত প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে এত অনীহা কেন জানিনা। অধ্যক্ষ মনে করিয়ে দিয়েছেন, বারবার বলার পরেও বিধায়কদের একটা বড় অংশ হাজির থাকেন না অধিবেশন কক্ষে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গত ৫ বছরে ক্রমশ কমেছে বিধানসভা পরিচালনার দিন ! সপ্তদশ বিধানসভার কী ছবি? দেখে নিন
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement